E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়া শিক্ষক সমিতির সম্মেলন 

সভাপতি মৃনাল, সম্পাদক আকরামুজ্জান

২০২২ জুলাই ২৯ ১৪:৫৩:১৪
সভাপতি মৃনাল, সম্পাদক আকরামুজ্জান

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার টুঙ্গিপাড়া খান সাহেন শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে ভাচু্যৃয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ কবির হোসেন।

টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মৃনাল কান্তি ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সস্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহেম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকরামুজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে মৃনাল কান্তি ঢালীকে সভাপতি ও আকরামুজ্জামানকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

(টিকেবি/এসপি/জুলাই ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test