E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আলিমুজ্জামানকে ফরিদপুর জেলা আ.লীগের শুভেচ্ছা

২০২২ জুলাই ২৯ ১৭:০৭:২৭
সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আলিমুজ্জামানকে ফরিদপুর জেলা আ.লীগের শুভেচ্ছা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে হল্যান্ড চাইল্ড হাউস, ধুলদিতে বৃহস্পতিবার ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা) সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ উপ মহা পরিদর্শককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ।

এরপর নেতৃবৃন্দ হল্যান্ড চাইল্ড হাউসে বৃক্ষরোপণ করেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস জাতীয় শ্রমিকলীগের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মোঃ নাসির, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেঈন্ট মোঃ নাসির নজরুল ইসলাম্ সহ আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মধ্যান্য ভোজের আয়োজন করা হয় । এরপর হল্যান্ড চাইল্ড হাউসের এতিমদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

(ডিসি/এসপি/জুলাই ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test