মহেশখালীর ঘটিভাঙা গ্রাম
যেখানে শুকিয়ে মারা যাচ্ছে শত শত নারিকেল গাছ!
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে ফিরে : কক্সবাজার জেলার একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ মহেশখালী উপজেলা। এ উপজেলার কুতুবজুম ইউনিয়নের ঘটিভাঙায় শত শত নারকেল গাছ শুকিয়ে মারা যাচ্ছে বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ছত্রাকজনিত পোকা কিংবা মাকড়সায় আক্রান্ত কিনা জানা না গেলেও নারিকেল গাছের পাতা শুকিয়ে লাল বর্ণের হয়ে নিপাত হচ্ছে অহরহ নারিকেল গাছ।
জানা যায়, গত কয়েক বছর ধরে ঘটিভাঙা গ্রামের পূর্বপাড়া, পশ্চিমপাড়া, ডেম্বনি এলাকা ও মধ্যম পাড়া গ্রামের বিভিন্ন বাড়িতে থাকা কয়েক যুগ আগের নারিকেল গাছগুলো শুকিয়ে মারা গেছে। এ বিষয়ে স্থানীয়রা চিন্তিত হলেও উপজেলা কৃষি কর্মকর্তারা কোন ব্যবস্থা নেয়নি বলে জানা যায়। ফলে, চরম ক্ষতির মুখে পড়েছেন গাছের মালিকরা। বর্তমানে বিভিন্ন উৎসব আয়োজনে পিঠা তৈরিতেও মিলছে না নারকেল। ফলে, সাড়ে ৭ কিলোমিটার দুরের বাজারে গিয়ে মহেশখালী পৌরসভা থেকে ৮০ থেকে ১০০ টাকায় নারকেল কিনে আনতে হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়ির সামনেই অতীতে ৫-৭টি করে নারিকেল গাছ থাকলেও এখন তা শূন্য হয়ে গেছে। গ্রামবাসীরা জানান, প্রতিটি গাছেই সাদা ছত্রাক ও পোকা-মাকড়ে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মারা গেছে। যা সহজে দৃষ্টিগোচর হয়নি।
পশ্চিম পাড়া এলাকার তরুণ ব্যবসায়ি মোঃ শাহেদ খান ও মধ্যমপাড়ার আলমগীর মোহাম্মদ মাহাথির বলেন, গত কয়েক বছরে আমাদের বাড়িতে থাকা নারিকেল গাছগুলো কেমন জানি ঝিমিয়ে গেছে। কোন ডাব ও নারকেল ফলন দিচ্ছে না। পাতা সাদা সাদা হয়ে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। কোনও কিছু বুঝে উঠার আগেই নারকেল গাছ মরে গেছে। বাকি গাছগুলোরও একই অবস্থা। পাশের গ্রামের অনেকের নারিকেল গাছেরও একই অবস্থা।
পুর্বপাড়া গ্রামের আবুল কালাম জানান, তার বাড়িতে ৫টি নারিকেল গাছ ছিলো। ২-৩ মাস আগে হঠাৎ করেই তার ৫টি নারিকেল গাছেই মারা গেছে। এ অবস্থা দেখে অনেকেই বলছেন, মহেশখালীর মাতারবাড়িতে বিভিন্ন কয়লা ও তাপ ভিত্তিক প্রকল্পের বিরূপ প্রভাবে মারা যাচ্ছে এসব গাছ। তবে তার সত্যতা জানা যায়নি।
কক্সবাজার জেলার কৃষি কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বলেন, ঘটিভাঙায় নারিকেল গাছের খুবই খারাপ অবস্থা। এর দুটি কারণ হতে পারে। এর মধ্যে একটি হচ্ছে গাছের পাতায় সাদা মাছি নামক পোকার আক্রমণ। আরেকটি হলো ছত্রাকজনিত রোগ। এই দুটো রোগের চিকিৎসা যারা করেনি তাদের গাছগুলোর পাতাগুলো মরে গাছ নষ্ট হয়ে গেছে। এই গাছগুলিকে যদি শীত যাওয়ার পরপরই সব ধরনের সার দেওয়া হতো ও কীটনাশক স্প্রে করা যেত তাহলে ভালো হয়ে যেতো।
উইকিপিডিয়ার তথ্য বলছে, নারিকেল, নারকেল বা ডাব এর বৈজ্ঞানিক নাম Cocos nucifera। পাম গাছের পরিবারের আরেকেসি সদস্য ও কোকোস জীবিত প্রজাতি। অন্যদিকে, রামায়ণ এবং শ্রীলঙ্কার ইতিহাস থেকে প্রাপ্ত সাহিত্যের প্রমাণ ইঙ্গিত দেয় যে, নারকেল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর আগে ভারতীয় উপমহাদেশে উপস্থিত ছিল। প্রথম দিকের প্রত্যক্ষ বিবরণটি কপাস ইন্ডিকোপলসেটস তাঁর টোপোগ্রাফিয়া ক্রিস্টিয়ানাতে লিখেছেন প্রায় ৫৫৫ সালের দিকে, নারকেল "ভারতের মহান বাদাম" হিসাবে অভিহিত। নারকেলের আরেকটি প্রাথমিক তথ্য আরব্য রজনীর বিখ্যাত সিন্দাবাদে, যেখানে তিনি তাঁর পঞ্চম যাত্রার সময় একটি নারকেল কিনে এবং বিক্রি করেছিলেন।
(জেজে/এসপি/জুলাই ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








