E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : শামীম হক

২০২২ জুলাই ৩০ ১৫:৪৫:০১
শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : শামীম হক

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন শ্রমিকদের অধিকার আদায়ের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১৯৯৪ সালে ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান হাসিকুল হাসান লাবলুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন অনেক বেশি পরিপূর্ণ।

আজ শনিবার বেলা ১১ টায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিএ কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপির জামাতসহ স্বাধীনতার পরাজিত শক্তিরা একের পর এক ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, আপনারা ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্ধারণ করবেন। আপনাদের সার্বিক সহযোগিতায় আমি এবং আমার দল পাশে থাকব। তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয় র অমিতাভ বোস, ফরিদপুর জেলার শ্রমিক লীগের আহ্বায়ক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির নির্মাণ।

ফরিদপুর জেলা মটর ওয়াকারস ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, অনুষ্ঠানে বিগত বছরের আয় ব্যায়ের হিসাব পাঠ করেন শ্রমিক ইউনিয়ন এর সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুক্তা। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুলাই ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test