E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীর আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন 

৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আ.লীগ মনোনীত প্রার্থীসহ ৭ জনের জামানত বাজেয়াপ্ত

২০২২ জুলাই ৩০ ১৭:৫১:৫৫
৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আ.লীগ মনোনীত প্রার্থীসহ ৭ জনের জামানত বাজেয়াপ্ত

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : গত ২৭ জুলাই মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ৯ প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটে ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি ৭ প্রার্থী। যে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানাগেছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান সাজ্জাদ মটরসাইকেল প্রতীকে ২৭৬২ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ‘লীগের সদস্য সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ঘোড়া প্রতীকে ২২৬৭ ভোট পান।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট কাস্ট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে কোন প্রাথীর জামানত বাজেয়াপ্ত হবে না। সে ক্ষেত্রে মোট ভোট কাস্ট হয় ৮২০৭ ভোট । আট ভাগের এক ভাগ ভোটের পরিমান হয় ১০২৬ ভোট। প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী নৌকা প্রার্থী ও বর্তমান চেয়ারম্যার সহ মোট সাত চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্তের অপেক্ষায় রয়েছেন।

ফলাফলে দেখা যায়, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. জাকির হোসেন মোল্যা টেলিফোন প্রতীকে ১০১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম প্রাপ্ত ভোট ৭৩৪, সাবেক ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী কাজী মাসুম প্রাপ্ত ভোট ৫৫৫, বাহারুল আলম আ‘লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রাপ্ত ভোট ৩২৮, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে ইউনিয়ন আ‘লীগের যুগ্মসাধারণ সম্পাদক আরমান হোসেন বাবু প্রাপ্ত ভোট ২২১, স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান প্রাপ্ত ভোট ১৭৪ এবং আওয়ামীলীগের আর এক বিদ্রোহী প্রার্থী হান্নান মোল্যা প্রাপ্ত ভোট ১৩৭ পেয়ে সকলের জামানত বাজেয়াপ্ত তালিকায় রয়েরেছেন। এ ইউনিয়নে ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাত প্রার্থীই জামানত বাজেয়াপ্তের অপেক্ষায়।

(এম/এসপি/জুলাই ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test