মৌলভীবাজার জেলা শিল্পকলায় যন্ত্রসংগীত উৎসবে সুরের মুর্ছনা
শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : সরোদ পরিবেশনায় যেন কুয়াশার শীতলবৃষ্টি নামান সরোদ দুই শিল্পী ইশরাত ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান। বিখ্যাত সেতারবাদক এবাদুল হক সৈকত বৈচিত্র্যময় সুর যেন সেই স্রোতে পুনর্বার অবগাহন করান উপভোগীদের। পাশাপাশি জেলার খ্যাতিমান যন্ত্রশিল্পীদের গিটার, সেতার, সরোদ, বেহালা, বাঁশি, ঢোল, মৃদঙ্গ, মাদল, দোতারাসহ বিভিন্ন যন্ত্রের সুরের মুর্ছনা মুখরিত ছিল জেলা শিল্পকলা একাডেমি। দুই দিনব্যাপী এ সঙ্গীতাসরে সঙ্গীত আর সুরের এমন জাদুময়তা সব উপভোগীর চিত্তকে দারুণভাবে নাড়া দেয়।
গত শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয় টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘জেলা যন্ত্রসঙ্গীত উৎসব’।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা পর্ব শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার। এতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংঠক ডা. এম এ আহাদ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজারের সভাপতি ডা. দিলশাদ পারভিন, আলোকধারা সাধারণ সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল প্রমুখ।
এরপর শিল্পকলা একাডেমির আয়োজনে দশদিনব্যাপী গিটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থী তাদের পরিবেশনা উপস্থাপন করে। এ পর্ব পরিচালনা করেন গিটার প্রশিক্ষক নিউটন বিশ্বজিৎ দেব। পরে তাদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সনদ বিতরণ করেন।
পরবর্তীতে পরিবেশিত হয় বিভিন্ন যন্ত্রের সুরের পরিবেশনা। গীটারে সুর তোলেন নিউটন দেব। কীবোর্ডে কাজল মল্লিক ও অর্পিতা সূত্রধর। মৃদঙ্গ পরিবেশন করেন বিধান চন্দ্র সিংহ ও তার দল। দোতারা ও বেহালা পরিবেশন করেন এসডি শান্ত ও তার দল। তবলা পরিবেশন করেন ওস্তাদ রামগোপাল দাশ ও তার দল।
ঢাকা থেকে আগত আমন্ত্রিত শিল্পী এবাদুল হক সৈকত সেতার বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। সরোদ বাজিয়ে দর্শকের মন জয় করেন উপমহাদেশের কিংবদন্তী শিল্পী উস্তাদ আলাউদ্দিন খাঁনের নাতনি- এ প্রজন্মের দুই তরুণ শিল্পী ইসরা ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান।
সবশেষে সমাপনী বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য সঙ্গীতপিপাসু সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দর্শক, সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আবৃত্তি প্রশিক্ষক সুশিপ্তা দাশের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা। অনুষ্ঠানে আয়োজকরা বলেন- ‘নতুন প্রজন্মের অনীহার কারণে হারিয়ে যেতে বসেছে অনেক বাদ্যযন্ত্র। হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র। এ অবস্থায় বাদ্যযন্ত্রের প্রতি তরুণদের আগ্রহী করে তুলতে আয়োজন করা হয় ‘জেলা যন্ত্রসঙ্গীত উৎসব’। পাশাপাশি মানসম্মত চর্চার একটা চেষ্টা।
সরোদ দুই শিল্পী ইশরাত ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান বলেন, মৌলভীবাজারে এই প্রথম আমরা আসলাম। এ রকম প্রোগ্রামে অংশগ্রহণ করলাম, এমকি বাজানোর সুযোগ পেলাম। জানিনা কতটা বাজাতে পেরেছি আমরা। আশা করবো সবারই ভালো লেগেছে। দোয়া করবেন আমাদেরকে যাতে এটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। ভবিষতে এটাকে নিয়ে স্বপ্ন যেহেতু পারিবারিকভাবে সঙ্গীত পরিবারেই জন্মগ্রহণ করেছি। আর আমাদের বাংলাদেশে নাম রাখতে পারি যন্ত্র নিয়ে এ জন্যই চেষ্টা করছি।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর যন্ত্র সঙ্গীত উৎসব আয়োজন করে থাকে। এ বছরই প্রথম প্রত্যেকটি জেলায় এ যন্ত্র সঙ্গীত উৎসব আয়োজন করা হচ্ছে। এতে অর্থায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমরা চাই যে এটি অব্যাহত থাকুক এবং নতুন নতুন প্রজন্ম এ যন্ত্রের সাথে পরিচিত হোক। তারা এই যন্ত্র সঙ্গীতকে ভালোবাসুক। শুধু সময়কে ধরে রাখতে হবে এ জন্য পুরোনোকে ফেলা যাবে না, নতুনকেও বর্জন করা যাবে না। সবকিছুর সমন্বয়ে এখন আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।
(এস/এসপি/জুলাই ৩১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








