E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অতিথি না করায় ফুটবল টুর্ণামেন্ট বন্ধ করে দেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে! 

২০২২ জুলাই ৩১ ১৮:৩৯:০৪
অতিথি না করায় ফুটবল টুর্ণামেন্ট বন্ধ করে দেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে! 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি দলের ইউপি চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায় টুর্নামেন্ট বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গত ৩০ জুলাই শনিবার ওই ফুটবল টুর্ণামেন্টটির উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকদের দাবি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে টুর্ণামেন্টটি বন্ধ করে দেন তিনি। 

টুর্ণামেন্ট আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এলাকায় মাদক প্রতিরোধে ‘কাজী আবুল কালাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট’ এর আয়োজন করে এলাকার যুবসমাজ। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক করা হয় শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল মোল্যাকে। খেলা উপলক্ষে মাঠ প্রস্তুত করণ ও প্যান্ডেল তৈরি সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। উদ্ভোদনী খেলার আগেই প্রশাসন খেলা বন্ধ করে দেন। খেলা বন্ধের জন্যে আয়োজক কমিটির অভিযোগের তীর বর্তমান সরকার দলীয় চেয়ারম্যান মো. কামাল আহমেদের দিকে। তাদের অভিযোগ খেলায় শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদকে অতিথি না করায় তিনি ক্ষুদ্ধ হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে টুর্ণামেন্টটি বন্ধ করে দেন। ফুটবল টুর্ণামেন্ট বন্ধ হওয়ায় স্থানীয় যুবসমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন,আমি নিরপেক্ষ, আমি ইউনিয়নের সবার চেয়ারম্যান। আমি কোথাও কোন দরখাস্ত দেইনি। এ ব্যাপারে কেউ যদি আমার নাম ব্যবহার করে থাকে তারা মিথ্যাচার করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, একই সময়ে একই ভেন্যুতে দুই পক্ষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আমার পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শেখর ইউপির বর্তমান চেয়ারম্যান মো. কামাল আহমেদ ও সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্লাকে অনুরোধ জানিয়েছি, নিজেরা বসে বিয়ষটার শান্তিপূর্ণ মিমাংসা করার জন্যে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমি কোন দরখাস্ত পাইনি। গোয়েন্দা সূত্রে খবর পাই দুই পক্ষ একই সময়ে, একই মাঠে ফুটবল খেলার আয়োজন করেছে। এলাকার শান্তি ভঙ্গের আশংকায় দুই পক্ষকে ডেকে বলেছি, এটা করলে এলাকায় শান্তি ভঙ্গের আশংকা আছে। যদি এমনটা হয় তাহলে আমি আইনগত ব্যবস্থা নেবো।শেখর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কামাল আহমেদ এবং সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্লা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেন।

উল্লেখ থাকে যে আওয়ামীলীগের ঘাটি বলে পরিচিত বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে একমাত্র নির্বাচিত সরকার দলীয় চেয়ারম্যান মো. কামাল আহমেদ।

(কেএফ/এসপি/জুলাই ৩১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test