E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন করেছে শিক্ষকেরা

২০২২ জুলাই ৩১ ১৮:৪৫:১৮
ভাঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন করেছে শিক্ষকেরা

দিলীপ চন্দ, ফরিদপুর : ভাঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় শনিবার এই প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, গত ৩০ সে জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রথম পাতায় "দুর্নীতির প্রমাণেও পদ নড়ে না তার" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ঐ সংবাদে বেশ কয়েকজন শিক্ষক এর অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু এই বিষয়ে কিছুই জানেন না বলে আজ প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন করা হয়। শিকক্ষরা আরো অভিযোগ করেন তাদের বক্তব্য না নিয়েই এমন সংবাদ পরিবেশন করায় তারা বিব্রত।

আজ আবুল কালাম মোল্লা ও মোঃ মনির হোসেন স্বাক্ষরিত এই প্রতিবাদ লিপিতে বলেন, গতকাল প্রকাশিত সংবাদের অনেক তথ্য হালনাগাদ ভুলে ভরা। ঐ সংবাদে বলা হয়েছে ৫০ হাজার শিক্ষার্থী কিন্তু উপজেলায় শিক্ষা অফিসের তথ্য মতে সরকারি প্রথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীদের সংখ্যা ২৩ হাজার ৭১ জন ও মোট অন্যান্য স্কুল মিলে মোট শিক্ষার্থীদের সংখ্যা ২৮ হাজার ৮'শ ২৮ জন।

প্রকাশিত সংবাদের এক স্থানে বলা হয়েছে খাতিরে লোককে পদোন্নতি অথচ এটা পদোন্নতি নয় বদলি ছিল। তবে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে বদলি হবার কথা ছিল সেখানে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক ঐ জ্যেষ্ঠ শিক্ষাকার নাম সুপারিশ করেন।

মাস্ক কেনার জন্য ব্যয়ের যে হিসাব দেখানো হয়েছে প্রকাশিত সংবাদে সেখানে ২টি মাস্ক এর মূল্য ৬০ টাকা অথচ ভাউচার অনুযায়ী তার মূল্য ৫৩ টাকা ৭০ পয়সা সেই অনুযায়ী মোট শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী টাকার অংক দাঁড়ায় ১২ লক্ষ ৩৮ হাজার ৯ শত ১২ টাকা ৭০ পয়সা। এছাড়া মোট ৬টি আআটম (মাস্ক ক্রয়, কাব ড্রেস তৈরি, ক্ষুদে ডাক্তারদের অ্যাপ্রোন তৈরি, হলদে পাখির দলের ড্রেস ৪৮তৈরি, জাতীয় দিবস পালন, ফুলের টপ)জন্যে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৩ লক্ষ ৫৬ হাজার ২শত আটচল্লিশ টাকা। বরাদ্দকৃত অর্থ সরাসরি স্কুলের হিসাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যায়। যা স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক উত্তোলন করে খরচ করেন।

দেশের প্রথম উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বায়োমেট্রিক পদ্ধতি হাজিরা চালু করার কারনে সর্ব মহলে প্রশংসিত হয়। বায়োমেট্রিক হাজিরা মেশিন মন্ত্রণালয়ের স্পেসিফিকেশন অনুযায়ী ম্যানেজিং কমিটি ক্রয় করেন।অথচ দু বছর পরে নানা অভিযোগ দেখা যায় ঐ সংবাদে কিন্তু আজকের সম্মেলনে সকল অভিযোগ বানোয়াট, মিথ্যা,ভিত্তিহীন ও কাল্পনিক বলে মন্তব্য করেন শিক্ষককেরা।

অগ্নিনির্বাপক যন্ত্র ক্রয়ের পরিকল্পনায় ২৫ শত টাকা নির্ধারণ করা হলেও প্রকাশিত সংবাদে ৬ হাজার টাকা বলা হয়েছে।

২০১৯ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মেরামত সংক্রান্ত দুর্নীতির সুপারিশের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় ঐ তদন্ত কমিটির নেতৃত্ব দেন উপ-সচিব ফারজানা আঞ্জুমান। তদন্ত কমিটি তার বিরুদ্ধে অভিযোগ না পেয়ে সচিব গোলাম মোঃ হাসিবুল তাকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেন। অথচ সংবাদ মাধ্যমে লেখা হয়েছে বদলির জন্য সুপারিশ।

মানবিক সাহায্য নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেই অর্থ শিক্ষকরা সহায়তা দেন। এবং শিক্ষকরা সহায়তা প্রদান করার পর উদ্বৃত্ত টাকা এতিম মাদ্রাসায় ঐ কর্মচারী আত্মার শান্তির জন্য মিলাদ মাহফিলে ব্যায় করা হয়েছে। যেটি সম্পূর্ণ শিক্ষকদের দায়িত্বে।

এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রহুল আসলাম বলেন, যারা প্রথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ডিজিটাল করেতে চায় না তারাই মূলত এই রকম কাল্পনিক অভিযোগ দিয়ে সংবাদ প্রচার করেছে। এই রকম সংবাদ প্রচার হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ডিজিটাল করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে।

আমার বিরুদ্ধে কতগুলো ষড়যন্ত্র মূলক অভিযোগ ছিল যা মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে আমি নির্দোষ প্রমাণিত হই।

তিনি আরো বলেন, মালামাল ক্রয়ের বিষয় কিন্তু এটা উপজেলা শিক্ষা অফিসার ক্রয় করে না এবং কি কেনার সুযোগ নেই। আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়া রয়েছে এটি মূলত ঐ স্কুল ম্যানেজিং কমিটি ক্রয় করে এবং সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের ব্যাংক একাউন্টে জমা হয়। তাহলে আমি কিভাবে অর্থ আত্মসাত করলাম এছাড়া আমাদের ৫০ হাজার নয় ২৩ হাজার ৭১জন শিক্ষার্থী রয়েছে। মাস্ক এর ক্রয় বাবদ ৩০ লাখ টাকা খরচ হলো অথচ আমাদের বরাদ্দ ছিল ৩৩ লাখ ৫৬ হাজার ২শত ৪৮ টাকা। যেখানে আমাদের আরো ৫ টি আইটেম রয়েছে।

তিনি আরো বলেন, সংবাদ মাধ্যমে আশা প্রতিটি অভিযোগের দালিলিক প্রামাণ রয়েছে। সুতরাং আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, গতকাল পত্রিকায় প্রকাশিত সংবাদের বেশীর ভাগ অভিযোগ ইতিপূর্বে নিষ্পত্তি হয়েছে। এছাড়া অন্যান্য যে অভিযোগ রয়েছে সেগুলো আমারা ও তার উর্ধনতন কর্তৃপক্ষ দেখছেন। এই বিষয়ে খতিয়ে দেখবো এবং প্রমান পেলে বিভাগীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ডিসি/এসপি/জুলাই ৩১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test