E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানাইপুর বাজারে ৩৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

২০২২ জুলাই ৩১ ১৮:৫৫:৪৮
কানাইপুর বাজারে ৩৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের কানাইপুরে প্রধান সড়কের পাশেসহ হাট বাজারের সরকারি জায়গায় গড়ে ওঠা ৩৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রবিবার সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান । এছাড়া বাজারের অলিগলি দখল করে ডিসিআর এর মাধ্যমে যে সব স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে কানাইপুর বাজারের দোকানের সামনে অতিরিক্ত স্থাপনা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা দোকানঘর উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, কানাইপুর হাট বাজারের, বিভিন্ন স্থানের রাস্তা দখল করে অবৈধভাবে রাস্তার উপর দোকানঘরের মালামাল রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। ফলে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে র‍্যাব-৮,কোতোয়ালি থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

(ডিসি/এসপি/জুলাই ৩১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test