লোডশেডিংয়ের প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচি
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশজুড়ে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্র ষোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
রবিবার (৩১ জুলাই) দুপুরে জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে শহরের পশ্চিমবাজার এলাকা থেকে শুরু হয় দলটির বিক্ষোভ মিছিলের কর্মসূচি। সেখান থেকে মিছিলটি শুরু হয়ে সিকান্দর আলী সড়কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি হেলু মিয়া, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, কৃষক দলের যুগ্ম আহবায়ক শামিম আহমদ। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মোক্তাদীর রাজু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামিম জাফর, সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিবলু আহমদসহ আরো অনেকে।
এ দিকে একই দাবিতে জেলা বিএনপির সাথারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি) মিজান এর নেতৃত্বে জেলা বিএনপির আরেকটি অংশ কর্মসূচির অংশ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। মিছিলটি শহরের চাঁদনীঘাট থেকে এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা এলাকার টিসি মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা এম এ নিশাত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মিজানুর রহমান (ভিপি মিজান), বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক পৌর বিএনপির সভাপতি এম এ হক, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জাসাস এর যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, সাবেক ছাত্রনেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, সরকারের নজিরবিহিন দুর্ণীতি ও লোটপাটের কারনে দেশের অর্থনীতি আজ ভেঙ্গে পড়েছে। তেল গ্যাস বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। গ্যাসের অভাবে দেশের অধিকাংশ গ্যাস পাম্পগুলো আজ বন্ধ রয়েছে এবং বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এর কারনে শিল্প কারখানা বন্ধ সহ শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক নেতীবাচক প্রভাব পড়েছে।
তিনি বলেন, দেশের জনগনকে সংগে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলে একমাত্র এইসব দুর্যোগ থেকে দেশের মানুষ রক্ষা পাবেন।
(একে/এএস/জুলাই ৩১, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








