E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আলিপুরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে’

২০২২ আগস্ট ০১ ১৪:৪০:০৫
‘আলিপুরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে’

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেছেন আলিপুরের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এ জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি  আজ  রবিবার রাতে আলিপুর উদয়ন সংঘ  মাঠে অনুষ্ঠিত আলিপুরবাসীর আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সদস্য আনোয়ারা নুরুন্নবীকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি আলিপুরের বিগত দিনের ইতিহাস উল্লেখ করে বলেন প্রত্যেকটা লড়াই সংগ্রাম আন্দোলনে আলিপুর বিগত দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আলিপুর থেকে নৌকার মনোনীত প্রার্থী কোনদিন হারেনি। আমরা স্বাধীনতার স্বপক্ষের লোক। আলিপুরের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আপনারা একতাবদ্ধ থাকলে সমাজের উন্নতি হবে দেশের উন্নতি হবে। ছোটরা বড়দের সম্মান করবে অনুরূপ বড়রাও ছোটদের স্নেহ করবে এভাবেই ভালো পরিবেশ তৈরি হবে।
তিনি বলেন এই এলাকায় কোন মাদক ব্যবসায়ীর জায়গা হবে না।

যারা মাদক ব্যবসা করেন তাদেরকে এই লাইন থেকে সরে আসতে হবে । হইলে তাদের পরিণতি এমন ভয়াবহ হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনি যত বড় ক্ষমতাশালী লোক হন না কেন রক্ষা পাবেন না।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে এবং জেলা যুবলীগে আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ভাষণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেন তাকে এলাকায় যে সম্মাননা দেয়া হচ্ছে এজন্য তিনি কৃতজ্ঞ। তিনি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে একসাথে কাজ করা আহ্বান জানান।

এছাড়া মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান । তিনি আলিপুরের উন্নয়নে সবাই একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ শাজাহান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝরনা হাসান, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ ব্যান্ড সংগীত পরিবেশিত হয়।

এদিকে অনুষ্ঠানে সংবর্ধিত মিসেস আনোয়ারা নুরুন্নবী ঢাকায় জরুরী কাজে অবস্থানের কারণে তার পুত্র মোঃ ইমতিয়াজ আসিফ তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে আলিপুরের প্রয়াত ব্যক্তিদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

(ডিসি/এএস/আগস্ট ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test