E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব

২০২২ আগস্ট ০১ ১৬:৫২:২৮
ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব

ঝালকাঠি প্রতিনিধি : শুক্রবার ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব– ২০ ফুটবলে মিরাজুলের হ্যাটট্রিকে পাত্তাই পায়নি মালদ্বীপ। বাংলাদেশ মালদ্বীপকে ৪-০ গোলে পরাজিত করে। এর তিনটি গোলই করেছে মিরাজুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত ১ গোলে বাংলাদেশকে জয় এনে দেয় মিরাজুল। 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ছাত্র মিরাজুল ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামের খলিলুর রহমানের ছেলে। তার বাবার থানা সড়কে একটি ভাতের হোটেল ছিল। তারা এক সময় শহরের সিটি পার্ক এলাকায় ভাড়া বাসায় থাকতো। সে সময় ঝালকাঠি নুরুন্নবী ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নেয় মিরাজুল। ঝালকাঠিবাসীর পক্ষ থেকে অভিনন্দন বাংলাদেশ দল ও মিরাজুলকে।

(এম/এসপি/আগস্ট ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test