E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২০২২ আগস্ট ০৩ ১৫:১৩:৩১
ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্লাস্টিক পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে পাটের বস্তার ব্যবহার ও পাটের মূল্য মণপ্রতি ৫০০০(পাঁচ) হাজার টাকা করার দাবিতে এক বিক্ষোভ কমিউনিস্ট পার্টির উদ্যোগে এক বিক্ষোভ  সমাবেশ বুধবার অনুষ্ঠিত হয়।

শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর কমিউনিস্ট পার্টির সহ-সভাপতি কানাই লাল গাঙ্গুলীর সভাপতিত্বে সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্লাস্টিক পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে পাটের বস্তার ব্যবহার ও পাটের মূল্য মণপ্রতি ৫০০০(পাঁচ) হাজার টাকা করার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সম্পাদক মন্ডলী সদস্য বেলায়েত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা সারের দাম কমাতে হবে কৃষক কে বাঁচাতে হবে তাহলে দেশ বাঁচবে ,বিদ্যুত খাতে অনিয়ম ও দুর্নীতির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবেশবান্ধব জ্বালানি নীতি অনুসরণ করার আহ্বান জানান।

(ডিসি/এএস/আগস্ট ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test