E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরকারি জায়গা থেকে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

২০২২ আগস্ট ০৩ ১৫:৪১:৪৯
সরকারি জায়গা থেকে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সরকারি জায়গা থেকে অবৈধভবে বালু উত্তোলনের দায়ে জুয়েল বিশ্বাস (৪২) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জুয়েল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া দক্ষিণ পাড়া গ্রামের এয়ার আলী বিশ্বাসের ছেলে।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার মিলন সাহা সরকারি জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিজড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি নিজড়া দক্ষিণ পাড়া গ্রামে সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জুয়েল বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার মিলন সাহা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যবসায়ীকে জরিমানার করা হয়েছে। পাশাপাশি ড্রেজার মেসিনের পাইপ ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

(টিকেবি/এএস/আগস্ট ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test