E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেষ দিনেও বেচাকেনা ভালো বৃক্ষ মেলায়

২০২২ আগস্ট ০৩ ১৬:০৪:৫৭
শেষ দিনেও বেচাকেনা ভালো বৃক্ষ মেলায়

দিলীপ চন্দ, ফরিদপুর : গত মাসের ২৪ তারিখে সরকারিভাবে  শেষ হয়েছিল বৃক্ষ মেলা। তারপর ব্যবসায়ীদের অনুরোধে বৃক্ষ মেলা বাড়ানো হয় আরো  কয়েক দিন। সেই হিসেবে আজ মঙ্গলবার বৃক্ষ মেলা শেষ হয়ে যাচ্ছে।

এদিকে বৃক্ষ মেলা ঘুরে দেখা যায় গাছের বেচাকেনা হয়েছে পর্যাপ্ত পরিমাণ। মেলা বাড়ানোর কারণে এখানকার ব্যবসায়ী সাধারণ ক্রেতা এবং স্টল মালিকেরা খুশি।

এ ব্যাপারে বেশ কয়েকজন স্টল মালিকের সাথে কথা বলে জানা গেছে, বেচাকেনা ভালো হয়েছে তাদের। বেচাকেনা এ বছরের শীর্ষে ছিল আম চারা, মেলায় বিভিন্ন প্রজাতির আম বিক্রি হয়েছে যথেষ্ট পরিমাণ, এরপর অন্যান্য ফলের চারাগুলি বিক্রি হয়েছে যথেষ্ট। এছাড়া বিভিন্ন প্রকারের ফুল। ছাদ বাগানের বিভিন্ন ধরনের গাছ ও বেচাকেনা হয়েছে ভালোই। পাশাপাশি ঔষধি গাছ ও বিভিন্ন প্রকার বনসাই বিক্রির হার ও ছিল মোটামুটি। এছাড়া বৃক্ষ মেলাতে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়েছে। এগুলো সবই একুরিয়ামের মাছ।

দোকানী রা জানান, এবছর মেলা ভালো হওয়ার কারণ ছিল ঠিক সময় মেলা আরম্ভ হয়েছে। অন্যদিকে স্কুল কলেজ খোলা থাকায় ছাত্র ছাত্রী উপস্থিত ছিল ভালই । তাছাড়া অনেক কে শখের বসে ও গাছ কিনতে দেখা যায়। তবে বিগত দিনগুলি থেকে এ বছর জায়গাটা পরিবর্তন হওয়ায় অনেকে খুশি প্রকাশ করেছেন।

এদিকে মেলা শেষ দিনে অনেকে একটু কম দামের আশায় এসব গাছ কিনতে পেরেছেন। সেক্ষেত্রে গত কয়েকদিন যে গাছের বিক্রি হয়েছে ১৫০ টাকা আজকে তা বিক্রয় হয়েছে ৯০-১০০ টাকার মধ্যে। সবকিছু মিলে এ বছর বৃক্ষ মেলা অংশগ্রহণ করে ক্রেতা বিক্রেতা উভয়েই খুশি একথা বলা যায় নিঃসন্দেহে।

(ডিসি/এসপি/আগস্ট ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test