E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অনৈতিক কর্মকাণ্ড, মনোহরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অব্যাহতি

২০২২ আগস্ট ০৬ ১৮:৪৭:৩১
অনৈতিক কর্মকাণ্ড, মনোহরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অব্যাহতি

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুর নগরকান্দা উপজেলার মনোহরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ছাইফুল ইসলাম পদ থেকে অনৈতিক কর্মকাণ্ডের জরিত থাকার কারণে অব্যাহতি দিলেন উপজেলা প্রশাসন।

নিম্নলিখিত তথ্য সূত্র ও এক পত্রে দেখা য়ায়(৩ আগষ্ট)রোজ বুধবার মনোহরপুর দাখিল মাদ্রাসা এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, মাদ্রাসার সমস্ত আয়ব্যায় হিসেব , দলিল পত্র, মাদ্রাসার চাবি সহ দুই দিন এর ভিতরে ভারপ্রাপ্ত সুপার মোঃ আতিকুর রহমানকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন ।

উল্লেখ্য বিষয় হচ্ছে যে আজ( ৬ই আগষ্ট) রোজ শনিবার একই গ্রামের বাসিন্দা.মো: আবুল হাসেম (৫৫) পিতা মৃত আব্দুল গনি দৈনিক বাংলা ৭১ একান্ত এক সাক্ষাৎকারে তিনি জানান আমি প্রথমে ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনা ও তার নগরকান্দা উপজেলা প্রশাসনকে যার সঠিক নেতৃত্ব সঠিক তদন্ত এর মাধ্যমে সত্য উদঘাটন হয়েছে । এই সাইফুল ইসলাম বিভিন্ন অনৈতিক অর্থ আত্মসাৎ, শ্রেনী পাঠদানে অক্ষম, নারী কেলেঙ্কারির সহ নানান কর্মকাণ্ডের সাথে জড়িত, যা ভয়ে মানুষ মুখ খুলতে পারেননি। এই ধরনের ব্যক্তি প্রধান ভূমিকায় থাকা মাদ্রাসার কলঙ্কিত হিসেবে মনে করি।আজ তার পদ থেকে অব্যহতি দেয়ায় আমরা খুব খুশী।

(পিবি/এসপি/আগস্ট ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test