সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়
সালথায় সরকারি জায়গায় নির্মিত বহু স্থাপনার মধ্যে একটি দোকান উচ্ছেদ!
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার সদর সালথা বাজারের সরকারি জায়গার ওপর একাধিক দোকান ও স্থাপনা রয়েছে। কয়েক যুগ ধরে নির্মিত এসব দোকান আর স্থাপনায় ব্যবসা-বাণিজ্য করে আসছে স্থানীয় ব্যবসায়ীরা। এরমধ্যে শনিবার বিকালে সালথা বাজারের হাইস্কুল সড়কের পাশে থাকা মাত্র একটি দোকান উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন। উচ্ছেদের পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সমালোচকদের প্রশ্ন- এত স্থাপনের মধ্যে কেন একটি দোকান চিহ্নিত করে উচ্ছেদ করা হলো?।
জানা গেছে, শনিবার বিকাল ৫ টাকা থেকে ৬টা পর্যন্ত সালথা বাজারের হাইস্কুল সড়ক সংলগ্ন ৩৩ নম্বর দরজা-পুরুরা মৌজার হালট শ্রেণীর ২৯ নম্বর দাগে স্থাপিত একটি দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার। অভিযানচলাকালে সার্ভেয়ার, তহশিলদার ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ হওয়া দোকান ঘর মালিক মো. জাফর মুন্সী অভিযোগ করে বলেন, এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। এখানে কিছু সরকারি কিছু মালিনাকানা সম্পত্তি রয়েছে। আমার দলিল ও পিট দলিল রয়েছে। এই সম্পত্তির মিউটিশনও করা আমার নামে। আমার সারাজীবনের কষ্টে অর্জিত সম্পদ ছিল এই দোকানটি। আমি এ বিষয় মামলা করবো।
এদিকে সালথা বাজারে সরকারি জায়গার উপর থাকা একাধিক স্থাপনার মধ্যে একটি দোকান উচ্ছেদ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করে স্ট্যাটাস দেন অনেকে।
এ ঘটনায় সমালোচনা করে দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক প্রবির সিকদার তার ফেসবুক পেইজে লিখেন- গদ্য কার্টুন, স্বাধীনতা পদকে ভূষিত করা হোক সালথা উপজেলা প্রশাসনকে। ফরিদপুরের সালথায় স্কুল রোডের পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা বহু অবৈধ দোকান ঘরের মধ্যে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে জাফর মুন্সীর একটি দোকান ঘর সুনিপুনভাবে আবিস্কার ও চিহ্নিত করে সেটি ভেঙ্গে ফেলার দু:সাহসী কাজ করায় সালথা উপজেলা প্রশাসনকে স্বাধীনতা পদকে ভূষিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমি দাবী করছি, এমন মহৎ কর্মের জন্য স্বাধীনতা পদকে ভূষিত করা হোক সালথা উপজেলা প্রশাসনকে।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সালথা বাজারে দোকান মালিক ইমারত হোসেন পিকুল তার ফেসবুকে লিখেন, একটি অবৈধ ঘর উচ্ছেদ করে ব্যক্তিগত বিরোধ প্রমানিত হবে। সকল অবৈধ ঘর উচ্ছেদ হলে সালথাবাসীর প্রশংসা পাবেন। আরেক স্ট্যাটাসে তিনি লিখেন, আজ ভাঙলেন অভিনন্দন আপনাকে। তবে পাশের মোল্যা মার্কেট, খান সাহেব রেস্টুরেন্টসহ বাজারের সকল অবৈধ স্থাপনা কি বহাল থাকবেই?।
যুবলীগ নেতা বাকি বিল্লাহ লেখেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। আমার প্রশ্ন হলো সালথা বাজারে প্রায় ১'শ উপরে অবৈধ দোকান আছে, এগুলো কি উচ্ছেদ করা হবে?।
সালথা বাজারের ব্যাবসায়ী রাকিবুুল হাসান জুয়েল বলেন, সালথা বাজারে সরকারি জায়গায় অবৈধ স্থাপনার অভাব নেই। তো একটি দোকানে কেন চোখ পড়লো। কেন ভেঙ্গে দেয়া হলো সেটা। ভাঙলে তো সবই ভাঙ্গার কথা। কিছুই বুঝলাম না, কি কারণে এমনটা করলো প্রশাসন।
এ বিষয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার সাংবাদিকদের বলেন, ম্যাপ দেখে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে দেখা যায় সরকারি হালটের ওপরে ঘর নির্মাণের ফলে বাজার দিয়ে চলাফেরা করতে মানুষের খুব কষ্ট হয়। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পর্যায়ক্রমে বেদখল হওয়া সব সরকারি জমি উদ্ধার করা হবে।
(এন/এসপি/আগস্ট ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








