জীবনের নিরাপত্তার দাবিতে দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ চিকিৎসকের
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি হাসপাতালে জমি রক্ষা করতে গিয়ে একজন চিকিৎসক প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। উক্ত স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ জনগণ। এ ঘটনায় ওই চিকিৎসক সুষ্ঠু বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার (৭ আগস্ট) থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সাথে দীর্ঘদিন সীমানা বিরোধ চলছে পার্শ্ববর্তী কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে। সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য গত ৪ আগস্ট সেখানকার জমি পরিমাপ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার ভীমির তত্ত্বাবধানে জনৈক সার্ভেয়ার জমি পরিমাপ করাকালীন উপস্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ নুরুল ইসলামের উপর ক্ষিপ্ত চড়াও হন কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহবুবুর রহমান এবং তাঁর জনৈক সহকারী শিক্ষক। ওই দুই শিক্ষক চিকিৎসক নূরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি ধামকি দেন। এ সময় সেখানে উপস্থিত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আরও ২০/২৫ জন শিক্ষক চিকিৎসক মো. নূরুল ইসলামকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করেন।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জনৈক নেতা স্কুল চলাকালীন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজ বিদ্যালয়ে উপস্থিত না থেকে উক্ত বিদ্যালয়ের জমি পরিমাপের স্থানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। অভিযোগে আরো জানা যায়, কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহবুবুর রহমান এর নেতৃত্বে এর আগে কাদিরদী উপ স্বাস্থ্যকেন্দ্রের দখলীয় সম্পত্তিতে থাকা ১৮/২০ বছরের ৮টি মেহগনি গাছ কেটে নিয়েছেন।
এ ব্যাপারে কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহবুবুর রহমান বলেন, চিকিৎসকের সাথে কোন ধরনের খারাপ আচরণ করা হয়নি। অন্য স্কুলের শিক্ষকদের ঘটনা স্থলে উপস্থিত থাকা প্রসংঙ্গে বলেন, আমাদের এখানে একটি মিটিং ছিল সে কারনেই তারা এসেছিল।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, দুটি প্রতিষ্ঠানই সরকারি সীমানা নির্ধারণের জন্য সরকারি সার্ভেয়ার উপস্থিত ছিল। সেখানে ওই স্কুলের উল্লেখিত দুই শিক্ষকের সঙ্গে বহিরাগত কিছু স্কুল শিক্ষক আমার সহকর্মীর সাথে খুবই রুঢ় আচারণ করেন যা অত্যন্ত দুঃখজনক।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনাটি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। যেহেতু উভয়ে সরকারি চাকরীজিবী খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(কেএফ/এসপি/আগস্ট ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








