ভাঙ্গা উপজেলার পিইডিপি-৪ প্রজেক্টে অনিয়মের অভিযোগ
বিভাগীয় তদন্ত চেয়ে সংশ্লিষ্ট উদ্ধর্তন মহলে ঠিকাদারদের লিখিত অভিযোগ
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর ভাঙ্গা উপজেলার পিইডিপি-৪ প্রজেক্টে ১০টি প্রকল্পের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলী এক ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগ সাজসে অবৈধ ভাবে নিয়ম নীতির বাইরে প্রতিষ্ঠানটিকে ব্যাপক কাজ পাইয়ে দেবার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিভাগের ক্ষতিগ্রস্ত কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠান।
অনিয়মের বিষয়ে ভাঙ্গা উপজেলা প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমানের সাথে মুঠো ফোনে জানতে চাইলে। তিনি বলেন, এটা অফিসিয়াল আভ্যন্তরীণ বেপার বৈধ প্রক্রিয়ায় একটি প্রতিষ্ঠান ৯টি নয় ৬টি কাজ পেয়েছে। এই কাজগুলো কি প্রাক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের বৈধ যোগ্যতায় পেয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পরে কথা বলবো এখন ব্যস্ত আছি বলে ফোনের সংযোগটি বিচ্ছিন করেন।
মেসার্স ইকবাল এন্ড ব্রাদার্স ও মেসার্স মাহিদা এন্টারপ্রাইজ পৃথক পৃথক সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগে বলেন, ভাঙ্গা উপজেলার ০৫/২০২১-২০২২ নোটিশের চঊউচ-৪ প্রকল্পের নোটিশের ভুল সংশোধন না করা এবং ঐ দুটি নোটিশের ১০টি দরপত্রের মধ্যে ৯টি দরপত্র একই ঠিকাদার প্রতিষ্ঠানকে অনৈতিক ভাবে ও পিপিআর টেন্ডার প্রস্তুত বিষয়ক বিধিমালা অনুসরণ না করে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। লিখিত অভিযোগে তারা আরও বলেন, দরপত্র নং-০৫/২০২০-২০২১ (ঙঞগ) টেন্ডার প্রোপোজাল আইডি নং-৬৬৩৬০, ৬৬৩৬১, ৬৬৯৩৬২, ৬৬৯৩৬৩, ৬৬৯৩৬৪, ৬৬৯৩৬৫ এবং ৬৯৫৮৯৪, ৬৯৫৮৮৭, ৬৮৪১৩২, ৬৮৩৯৭৫ এই ১০টি দরপত্র আহবান থেকে শুরু করে ওয়ার্ক অর্ডার পর্যন্ত যা যা হয়েছে সবটুকু ঙঞগ দরপত্র পিপিআর এর নিয়ম কানুন কোন ভাবেই না মেনে ব্যক্তি স্বার্থে সরকারের অর্থ ভাগবাটোয়ারা করে নেওয়া হয়েছে বলে জানান। এ বিষয়ে তারা বিভাগীয় তদন্ত চেয়েছেন। ১০টি টেন্ডার একবারে ১ তারিখে নোটিশ করার কথা থাকলেও তা পৃথক ভাবে করা হয়েছে। এর মধ্যে ৯ জুন ৬টি ও ৬ এপ্রিল বাকি ৪টি। টেন্ডার আইডি নম্বর সংখ্যায় ৬টি থাকার কথা থাকলেও অনলাইনে ইচ্ছে করেই নাকি ৬৬৩৬০, ৬৬৩৬১ সংযুক্ত করা হয়েছিল যাতে করে কেউ অনলাইনে এই দরপত্রে অংশ নিতে না পারে।
অন্যদিকে সৈকত এন্টারপ্রাইজ কুষ্টিয়া, শরীফ এন্টারপাইজ রাজবাড়ী সর্বনিম্ন দরদাতা হিসেবে ৬টি কাজে অংশ নিলেও কোন কারণ ছাড়াই তাদের বাতিল করা হয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিটি কাজের ৮ থেকে ১০ লক্ষ টাকা কমে দাখিল করে সেক্ষেত্রে ৬০ লক্ষ টাকা সরকারের ক্ষতি হয়েছে। যার লভ্যাংশ ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের পকেটে বলেও তারা জানান। একটা প্রতিষ্ঠান মোঃ আতিয়ার খানকে অবৈধ ভাবে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে সেখানে এই প্রতিষ্ঠানের টেন্ডার ক্যাপাসিটি কত তা দেখা হয়নি। প্রতিটি কাজে টার্নওভার কত চাওয়া হয়েছে? নথিতে দেখা যায় একটা কাজের প্রতিবছর টার্ন ওভার চাওয়া হয়েছে ১ কোটি তাহলে ৫ বছরে ৫ কোটি প্রতিটি কাজের ক্ষেত্রে লাগবে। সেক্ষেত্রে ১০টি কাজের জন্য লাগবে ৫০ কোটি টাকা। প্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের এই টার্ন ওভার নেই বলেও তারা অভিযোগ করেন। ক্ষতিগ্রস্ত ঠিকাদাররা উদ্ধর্তন এলজিইডি ভবন আগারগাঁও, দুদকসহ ১০টি বিভাগে তদন্ত চেয়ে লিখিত আবেদন করা হয়েছে।
(ডিসি/এসপি/আগস্ট ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








