জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি 'গণবিরোধী ও স্বৈরাচারী সরকারের একতরফা সিদ্ধান্ত' প্রত্যাহারের দাবিতে-বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় বগুড়া সাতমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা বাসদ বগুড়া জেলা সদস্য সচিব কমরেড অ্যাড. দিলরুবা নূরী। আরো উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের বগুড়া জেলা সমন্বয়ক বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড অ্যাড.সাইফুল ইসলাম পল্টু। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ্, সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাসদ বগুড়া জেলার সাবেক সদস্য সচিব কমরেড সাইফুজ্জামান টুটুল, বাসদ বগুড়া সদর উপজেলা সভাপতি কমরেড মাসুদ পারভেজ, সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি নেতা সুলতান আহম্মেদ রবিন।
সমাবেশে কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী সে সময়ে সরকারের এই সিদ্ধান্ত জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়াবে। শিল্প, কৃষি, পরিবহন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। এতে জনজীবনে চরম দুর্দশা নেমে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ছয় মাসে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে ৮ হাজার কোটি টাকা লোকসান করেছে। কিন্তু বিগত সময়ে বিশ্ববাজারে যখন তেলের দাম কম ছিল সে সময়ে তেল বিক্রি করে সরকার ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছিল। তা দিয়েই এই ঘাটতি পূরণ করা যেত। অথচ সরকার সে পথে না হেঁটে জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাঁপিয়ে দিল।
কমরেড অ্যাড. দিলরুবা নূরী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সামঞ্জস্য রাখার কথা বলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল-এর দাম বাড়ানো হলো অথচ আন্তর্জাতিক বাজারে দাম কমলে তো আমাদের দেশে দাম কমে না। এই সরকার গত ২০২১ সালের নভেম্বর মাসে ডিজেল লিটার প্রতি ১৫ টাকা, গত জুন মাসে গ্যাসের দাম এবং এ মাসে ইউরিয়া সারের কেজি প্রতি ৬ টাকা বৃদ্ধি করেছে। এইবার তারা বিইআরসির গণশুনানী না করিয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল-এর দাম বাড়ালো। সরকারের এই সিদ্ধান্ত জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। ইতিমধ্যে বাজারে সকল জিনিস-পত্রের দাম বেড়ে গেছে, বাস ভাড়া বেড়ে গেছে কিন্তু মানুষের আয় বাড়েনি। এই পরিস্থিতিতে মানুষের জীবন মান নিম্নগামী হতে বাধ্য। তাই জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত প্রতিহত করতে হবে।
সমাবেশে অন্যন্য নেতৃবৃন্দ বলেন: গ্যাস ও বিদ্যুতের দাম ইতিমধ্যে পর্যায়ক্রমে বাড়ানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও উচ্চপর্যায়ে আছে। এমন পরিস্থিতিতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল-এর দাম বৃদ্ধি নিম্নআয়ের মানুষের জীবন-যাপন দুর্বিষহ হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে পরিবহনসহ সকল ক্ষেত্রে এই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। তাই সরকারকে এই অগণতান্ত্রিক জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় জনগণ ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের মাধ্যমে তাদের এই অগণতান্ত্রিক-জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবে।
(এআর/এসপি/আগস্ট ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
০৩ মার্চ ২০২৬
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








