E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন

২০২২ আগস্ট ০৮ ১৮:২৫:০০
বোয়ালমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন

বোয়ালমারী প্রতিনিধি : "মহীয়সী বঙ্গমাতা চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা" "শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা" এই স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, কৃষিবিদ প্রীতম কুমার হোড়, মহিলা অধিদপ্তর কর্মকর্তা শাহানা কাকলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, পুলিশের উপপরিদর্শক মো. ছরোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এসময় প্রশিক্ষিত ৭জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

(কেএফ/এসপি/আগস্ট ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test