নেতাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মৌলভীবাজারে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশে লাফিয়ে উঠা কেরোসিন,অকটেন ও ডিজেলসহ জ্বালানি তেলের অস্বাভাবিক, অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা এবং রাজধানী ঢাকায় দলীয় ছাত্রনেতাদের ওপর পুলিশি হামলা ও মামলার প্রতিবাদে মৌলভীবাজারে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট ) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার ও শাহবাগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল সংগঠন গুলোর চলমান সমাবেশে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক স্বাধীন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাস, শ্রীমঙ্গল সরকারি কলেজ সংসদের সদস্য দ্বীপ্ত পাল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রথম আলোর রিপোর্টে উঠে আসছে ১০ বছরে দেশ থেকে পাচার টাকার পরিমাণ সাড়ে ৬ লাখ কোটি টাকা। গত কয়েক বছরে জ্বালানি তেল থেকে সরকারের প্রায় ৪৮ হাজার ১২২ কোটি টাকা মুনাফা হলেও কয়েক মাসে বিপিসির লোকসান মাত্র ৮ হাজার কোটি টাকা। তাহলে কি ভর্তুকি দেয়ার মত অর্থ ছিলো না? নাকি সবকিছু লুটপাট এবং পাচারে শেষ হয়ে গেছে? বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে তেলের অযৌক্তিক মূল বৃদ্ধি করা হলো। এই ঘৃণ্য সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের চলমান সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ হামলা করে ছাত্র নেতাদের আহত করলো আবার পরেদিন সেই ছাত্র নেতৃবৃন্দের নামে পুলিশের পক্ষ থেকে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হলো।
আওয়ামী লীগ সরকার দেশকে একটা পুলিশী রাষ্ট্রে পরিনত করেছে। আর সরকারের নির্দেশে পুলিশ গুলি করে এখন মানুষকে হত্যা করছে। ছাত্র নেতাদের ওপর হামলাকারী পুলিশদের বিচার নিশ্চিত করতে হবে এবং হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে ছাত্র সমাজের আন্দোলনের মধ্যদিয়ে সরকারের পতন নিশ্চিত হবে।
(একে/এসপি/আগস্ট ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








