ফরিদপুরে বিআরটিসির বাস বন্ধ করলো মালিক সমিতি
দিলীপ চন্দ, ফরিদপুর : প্রথম দিনই ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসি বাস বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। এ নিয়ে বোয়ালমারীবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।
বুধবার (১০ আগস্ট) সকাল ৭টায় ভাঙ্গা বাস টার্মিনালের পৌঁছালে বিআরটিসি বাসটি আটকে দেয় জেলা বাস মালিক সমিতি।
এদিকে বিআরটিসি বাস চলাচল বন্ধ করায় বোয়ালমারী উপজেলায় জেলা বাস মালিক সমিতির রাজধানী পরিবহনের বাস প্রবেশ বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বাস চলাচলের ব্যবস্থা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে দাবি ওঠে বিআরটিসি বাস চলাচলের। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসি কর্তৃপক্ষ ফরিদপুর ও নগরকান্দা থেকে বাস চালু করে।
গত মঙ্গলবার বোয়ালমারী পৌর সদর থেকে বিআরটিসি বাস চালু করে কর্তৃপক্ষ। উদ্বোধনের পর প্রথম দিন বুধবার সকাল ৭টায় বোয়ালমারী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকা গুলিস্তানের উদ্দেশে রওনা হয় বাসটি। পথে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে বাসটি আটকে দেয় বাস মালিক সমিতি। বাস থেকে নামিয়ে দেওয়া হয় সব যাত্রীদের। ফলে চরম বিপাকে পড়েন বাসটির যাত্রীরা।
বাসে থাকা একাধিক যাত্রী জানান, ভাঙ্গার টার্মিনালে আসার পর বেশ কয়েকজন বাসচালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। তারা বাসচালক ও হেলপারকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন।
বিআরটিসি বাসের সুপারভাইজার তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিআরটিসি বাসটি সকাল ৭টায় ভাঙ্গা বাস টার্মিনালের কাছে পৌঁছালে আটকে দেওয়া হয়। আমাকে মারধর করা হয়। এদিক দিয়ে বাস চালালে হাত পা কেটে ফেলারও হুমকি দেওয়া হয়।’
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, ‘বোয়ালমারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসি বাসটি ভাঙ্গার মোড়ে (ভাঙ্গা হাইওয়েতে) আটকে সব যাত্রীদের নামিয়ে দেয় ফরিদপুর বাস মালিক সমিতি। এ সময় বিআরটিসির সুপারভাইজারকে মারধর করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ। আমার নেতা আব্দুর রহমানের সঙ্গে কথা বলে বোয়ালমারী-আলফাডাঙ্গাবাসীর জন্য দুটি বিআরটিসি এসি বাস সার্ভিস এনে দিয়েছিলাম। সার্ভিসটি চালু করার সময় অনেক বাধা এসেছিল। সেগুলো মোকাবিলা করে বাস নিয়ে আসি। বিআরটিসি বাস চলুক বা না চলুক আমাদের ব্যক্তিগত কোনো লাভ-ক্ষতি নেই। আমরা ছাত্রলীগ করি ব্যবসা করি না।’
এ বিষয়ে বিআরটিসির (কুমিল্লা ডিপো) ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, বিআরটিসির বাস বন্ধ করার ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের কোনো এখতিয়ার নেই। পরিবহন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সেই হিসাবে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা ঠিক হয়নি। যা নিন্দনীয়।
এ ব্যাপারে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, বিআরটিসি সারাদেশের ২৩ রুটে পারমিট দিয়েছে। সেখানে কোনো উপজেলার অনুমতি নেই। এছাড়া জেলা বাস মালিক গ্রুপ থেকেও কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে আমরা বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিয়েছি।’
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, বাস চলাচলের বিষয়ে একটি ঝামেলার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিআরটিসির পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি শিগগির এ সমস্যার সমাধান হবে।
(ডিসি/এএস/আগস্ট ১০, ২০২২)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








