স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষকের জিডি
বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অনৈতিক আর্থিক সুবিধা নিতে না পারায় স্বনামধন্য শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত করঋে বলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগদায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের আজ্ঞাবহ সভাপতি মো. কামরুল হাসান সহকারি প্রধান শিক্ষককে বিধি বহির্ভুতভাবে কারিগরি শাখা হতে সম্মানী প্রদানে চেষ্টা করে। এ বিষয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেন তিনি। গত ২৮ জুলাই এ বিষয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংখ্যাগরিষ্ট সদস্যগণ আপত্তিপূর্বক পূর্বে নেওয়া সিদ্ধান্তটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সভাপতি কামরুল হাসান ক্ষিপ্ত হয়ে কার্যবিবরণীর একটি পাতা ছিড়ে নিয়ে সভাস্থল ত্যাগ করে।
এছাড়াও ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি বিভিন্নভাবে প্রধান শিক্ষককে অনৈতিক আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্ররোচিত করেত থাকেন। বিদ্যালয়টির স্বার্থে এসব অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কারিগরি শাখায় দায়িত্বরত শিক্ষক কর্মচারিদের প্রতিষ্ঠান থেকে প্রদত্ত বেতনভাতা স্বাক্ষর না করে আটকে দেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের মাঝে বিভেদ সৃষ্টি করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে চরমভাবে বিঘ্নিত করেছেন তিনি।
সম্প্রতি বিষয়গুলো উল্লেখ পূর্বক বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগদায়ের করেছেন বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি ভিত্তিহীন মনগড়া। প্রথম সভায় সহকারি প্রধান শিক্ষককে কারিগরি শাখা হতে সম্মানী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। প্রধান শধজুলেশানের পাতা ছিড়েছে কমিটির এক সদস্য এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সদস্য ও বোয়ালমারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, আমাদের দুর্ভাগ্য বিদ্যালয়ের সভাপতি মহোদয় একজন শিক্ষকের গৃহপালিত, আজ্ঞাবহ হাতের পুতুল। তিনি ওই শিক্ষক ও নিজের স্বার্থ ছাড়া প্রতিষ্ঠানটি ও শিক্ষার উন্নয়নে কোন প্রকার পদক্ষেপ নেয়নি। বরং প্রতিষ্ঠানটির শিক্ষকদের মাঝে বিভেদ সৃষ্টি করে শিক্ষার পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্থ করেছে। এ ব্যাপারে অচিরেই সচেতন অভিভাবকদের ডেকে সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।
এ ঘটনার তদন্তকারি কর্মকর্তা বোয়ালমারী থানা উপ-পুলিশ পরিদর্শক মো. ছরোয়ার হোসেন জানান, তদন্তের কাজ চলমান।
(কেএফ/এসপি/আগস্ট ১০, ২০২২)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








