বোয়ালমারী-ঢাকা রুটে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে ২১ সংগঠনের মানববন্ধন
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী-ভাঙ্গা-পদ্মা সেতু-ঢাকা মহাসড়কে উদ্বোধনের একদিন পরেই ফরিদপুরের বাস মালিক সমিতি কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)র বাস বন্ধ করে দেবার প্রতিবাদে মানববন্ধন করেছেন বোয়ালমারীর ২১টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ।
বৃহস্পতিবার সকাল দশটায় বোয়ালমারী পৌর বাস টার্মিনালের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এক অভূতপূর্ব সুশৃঙ্খল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকাশ, ফরিদপুর বাস মালিক সমিতি তিন যুগেরও অধিক সময় ধরে ফিটনেস বিহীন নিম্ন মানের বাস সার্ভিস দিয়ে বোয়ালমারী, আলফাডাঙ্গার সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে। যাত্রীদের সাথে দুর্ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সাধারণ মানুষের দাবির মুখে বিআরটিসি এসি বাস সার্ভিস বুধবার থেকে চালু হয়। উদ্বোধনের দ্বিতীয় দিনে বিআরটিসির একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে পৌঁছালে ফরিদপুর বাস মালিক সমিতি বাসটি গতিরোধ করে আটকিয়ে দেয়। এসময় যাত্রীদের সাথে দুরৃব্যবহার করে বাস থেকে রাস্তায় নামিয়ে দেওয়াসহ বিআরটিসি বাসের স্টাফদের মারধর করে এবং এই রুটে বাস চললে হাত পা কেটে দেওয়ার হুমকি দেয়।
বাস মালিক সমিতি বিআরটিসি বাস বন্ধ করে যাত্রী নামানোর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজ ও সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উঠে। সাধারণ জনগণ তাৎক্ষণিক ওই দিন পৌর বাস টার্মিনালে গিয়ে মালিক সমিতির ঢাকাগামী রাজধানী পরিবহন বন্ধ করে দেন। এসময় বোয়ালমারী থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে জেলা বাস মালিক সমিতির পরিচালিত বাসটি উদ্ধার করে ঢাকা যেতে সাহায্য করেন।
বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবিতে ২১টি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি এ্যাড. কোরবান আলী, বোয়ালমারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হোসেন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আহাদ খান, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. আলমগীর হোসেন, সাংবাদিক আমীর চারু বাবলু, প্রভাষক জাহিদুল ইসলাম পল্লব, বন্ধু সংঘের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী ছরোয়ার জাহান দুলু চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক এমএম নুর ইসলাম, ব্লাডব্যাংক অব বোয়ালমারী সভাপতি ডিসি মুশফিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহফুজ মিয়া, শামীম প্রধান প্রমূখ। মানববন্ধনের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ক্যাবের সভাপতি, সাংবাদিক মুহাব্বাতজান চৌধুরী।
মানববন্ধনে বক্তরা বলেন, বোয়ালমারীতে মালিক সমিতির বাস উদ্ধারে পুলিশের তৎপরতা দেখে মনে হয়েছে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী নয়,তারা বাস মালিক সমিতির কর্মচারী! বক্তারা সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির বাস ফরিদপুর বাস মালিক সমিতির গুন্ডা বাহিনী কর্তৃক ভাঙ্গায় আক্রান্ত হওয়ার পর পুলিশ প্রশাসনের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন। বক্তারা বলেন, জনগণের জন্য সরকার প্রদত্ত বিআরটিসি বাসের পরিষেবা বন্ধ হলে আমরা রাজপথ ছাড়ব না। বরং আন্দোলন আরও জোরদার করতে রাজপথ দখল করে কঠোর আন্দোলন দিতে বাধ্য হব ।
(কেএফ/এসপি/আগস্ট ১১, ২০২২)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








