E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার মানুষকে অসহায়ের দিকে ঠেলে দিচ্ছে!

২০২২ আগস্ট ১৩ ১৮:৫৫:৩০
জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার মানুষকে অসহায়ের দিকে ঠেলে দিচ্ছে!

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দেশে সব ধরনের জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধিন বিশদলীয় জোট ছেড়ে যাওয়া ধর্মীয় রাজনৈতিক দল খেলাফত মজলিস।  

শনিবার (১৩ আগষ্ট) দুপুর দেড়টার দিকে শহরের দেওয়ানী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে দলটির শহর শাখার উদ্যেগে কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর খেলাফত মজলিস এর সভাপতি মাওলানা কাজী হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ সাইফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক।

সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, সরকার কথায় কথায় তেলের দাম বাড়িয়েছে,কথায় কথায় গ্যাসের দাম বাড়িয়েছে। দ্রব্যমূল্য বাড়ানোর কারনে এদেশের খেটে খাওয়া মানুষ ক্রয়-ক্ষমতা বাহিরে চলে গেছে। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি। আমাদের দাবি, সরকার যেন অনতিবিলম্বে পেট্রোল ,ডিজেল, কোরোসিন ও অকেট্রন সহ সব ধরণের জ্বালানির দাম মানুষের ক্রয়-ক্ষমতার ভিতরে নিয়ে আসে। যদি ক্রয়-ক্ষমতার ভিতরে নিয়ে আসতে না পারেন, তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। আমরা মনে করি আপনাদের কাল আমরা দেখতে পেয়েছি। যেহেতু আপনারা জনগনের ম্যান্ডেড নিয়ে ক্ষমতায় যাননি,রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছেন। যার কারনে আমরা মনে করি আপনারা জনগনের সরকার নয়।

বক্তারা আরো বলেন, সরকারের মুখে শুধু উন্নয়ন আর উন্নয়ন। কিন্তু এদেশের খেটে খাওয়া মানুষের অধিকারের চিন্তা না করে ক্ষমতাসীন দল টেহুারবাজি, ঘোষ ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। হটাৎ করে সব ধরনের জালানি তেলের দাম বাড়িয়ে মানুষকে অসহায়ের দিকে ঠেলে দিচে। আজকে মানুষের আয় বৃদ্ধি না পেলেও তেলের দাম সরকার ৪০ থেকে ৪৫ শতাংশ বাড়িয়েছে।

(একে/এসপি/আগস্ট ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test