কমলগঞ্জে সাংবাদিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগহ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকা ও দৈনিক নতুনদিন পত্রিকায় কর্মরত কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁন। হঠাৎ চলন্ত সাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা তাকে ধারালো দা ও চাপাতি দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অংশে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়।
এসময় সাংবাদিক আব্দুল বাছিত খাঁনের সাথে থাকা হিমেল নামের কমলগঞ্জের আরেক সাংবাদিক পালিয়ে রক্ষা পান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দ্রুত নিয়ে আসা হয় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে। সেখানেও শরীরের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্বায়িত্বরত চিকিৎসক রেফার্ড করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার (১৩ আগষ্ট) দুপুর দেড়টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উবাহাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। কর্মস্থল থেকে ফেরার পথে নারকীয় এমন ঘটনায় ক্ষোব্ধ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তদন্ত সাপেক্ষে দ্রুত অপরধিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সাংবাদিক হিমেলকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে আব্দুল বাছিত খান গন্তব্যে ফিরছিলেন। হটাৎ কিছু বুঝে উঠার আগেই ৫ থেকে ৬ জন হেলমেট পরিহিত সন্ত্রাসী সাইকেল থামাতে বলে, এসময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কোপানো শুরু করলে তিনি দৌঁড়ে পালাতে গিয়ে পাশের জমিতে পরে যান। সেখানেও দানবীয় কায়দায় সন্ত্রাসীরা একের পর এক কোপাতে থাকে শরীরের নানা জায়গায়। হামলার ভয়াবহতা পেয়ে ভয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন সাথে থাকা হিমেলও। তাঁকে সন্ত্রাসীরা বলতে থাকে পালাবিনা,তোকে কিচ্ছু করবনা,তবে হিমেল তাদের কথায় বিশ্বাস না করে দৌঁড়ে গিয়ে আশপাশের মানুষের সহায়তায় ফের চলে আসেন ঘটনাস্থলে। সেখানে গিয়ে দেখতে পান সন্ত্রাসীরা আব্দুল বাছিত খানকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এর পর স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সাংবাদিক আব্দুল বাছিতের সাথে থাকা সাংবাদিক হিমেলও দৌঁড়ে পালাতে গিয়ে আহত হন। তার সাথে কথা হয় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সামনে। তাঁর চোখে-মুখে ভয় আর আতঙ্কের চাপ। তিনি জানান,হামলায় অংশ নেয়াদের মুখ ঢাকা ছিলো হেমলেটে, যার কারনে কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
আলোচিত এঘটনার খবর পেয়ে কমলগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়ারদৌস হাসান দুপুরের দিকে দ্রুত সেখানকার হাসপাতালে ছুটে যান। সন্ধ্যায় মুঠোফোনে আলাপকালে ওসি ইয়ারদৌস হাসান জানান, অপরাধীরা শনাক্ত, আমরা অভিযানে আছি, দ্রুতই গ্রেফতার হবে।
এদিকে রক্তাক্ত আব্দুল বাছিত খানকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এমন তথ্যে মৌলভীবাজার ও কমলগঞ্জের সাংবাদিকরাসহ স্বজনেরা বিকাল ৩টার দিকে খবর পেয়ে জড়ো হতে থাকেন হাসপাতালের সামনে। সেখানে গুরুতর আহত আব্দুল বাছিতকে এম্বুল্যান্সে করে নিয়ে আসা হলে সহকর্মীরা কাউকে চেনা সম্ভব হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান তাৎক্ষণিক কাউকে চেনা যায় নি। কী কারনে হামলার এই ঘটনা তাও জানা সম্ভব হয়নি।
অপরদিকে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল বাছিত খানের সাথে থাকা সাংবাদিক মসাহিদ আহমদ জানান, তাঁর অবস্থা আগের থেকেও সঙ্কটাপন্ন। প্রচুর ব্লিডিং হচ্ছে। সন্ত্রাসীদের এলাপাতাড়ি কোঁপে প্রায় বিচ্ছিন্ন শরীরের ডান হাত, হাতটি কোনরকম চামড়ায় ঝুলে আছে । কথাবার্তা বলাও একদম বন্ধ। এসময় তিনি এই সহকর্মীর জন্য সবার কাছে দোয়া চান।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, খবর পেয়ে তদন্ত শুরু করেছে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশের একাধিক ইউনিট, আশা করি দ্রুত অপরাধীরা শনাক্ত হবে।
(একে/এএস/আগস্ট ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








