E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭, আটক ১৫

২০২২ আগস্ট ১৬ ০১:১১:৪০
মাগুরায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭, আটক ১৫

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে রবিবার রাত ও সোমবার সকালে অন্তত অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে। এ সময় উভয় গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পৃথক সংঘর্ষে উভয়পক্ষের রোজি, লিটু, তোজাম, শফিউল্লাহ, তুহিন, তারিক, কারিমুল্লাহ, মিটুল, বাবলু, আতিয়ার, উকিল, ফজল, খবির সর্দার, হারুন, ইউনুস, সারুক মুন্সিসহ অর্ধশতাধিক বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এদিকে ওই রাতেই শ্রীকোল ইউনিয়নের খোদ্দর হুয়া গ্রামে দু'টি বাড়ি পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় সাইফুল ইসলাম নামে একজন আহত হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গাংনালিয়া বাজাওে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের লোকজন মহড়া দেয়। এই মহড়াকে প্রতিহত করতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের লোকজন হামলা চালায়। পওে গ্রামে এসে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র কওে সংগ্রাম গ্রুপ ও কাজী তারেক গ্রুপ কিছু বাড়িঘর ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ জনকে আটক করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, দু’জনেই উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছে। মারামারির ঘটনা অনাকাঙ্খিত। আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

(ডিসি/এএস/আগস্ট ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test