E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

২০২২ আগস্ট ২০ ১৭:০৫:৩৭
বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন এলখাল গ্রামের হোসনেয়ারা বেগম (৬০), তারা মিয়া (৩০) ও রিফাত হোসেন (৮)।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের হোসনেয়ারা বেগমের নাতি রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে শাক তুলতে যায়। ওই জমিতে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে হোসনেয়ারা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা ও ভাগনেকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে আটকে যান। এতে ঘটনাস্থলে তারা মারা যান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এসপি/আগস্ট ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test