E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকলে সেটা তার বিষয় : প্রাণিসম্পদ মন্ত্রী

২০২২ আগস্ট ২০ ১৭:৪০:৫০
পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকলে সেটা তার বিষয় : প্রাণিসম্পদ মন্ত্রী

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে ক্ষমতা দেয়া হয়নি, দায়িত্ব দেয়া হয়নি পৃথিবীর অন্য কোন দেশের কাছ থেকে কোন সাহায্য নিতে। আওয়ামী লীগ হচ্ছে স্বদেশ নির্ভর দল। আওয়ামী লীগ মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি দেশের মানুষ।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের ব্যাখ্যা চাওয়া নিয়ে মন্ত্রী আরো বলেন, যারা ব্যাখ্যা চান তারা বিভিন্ন সময় আমেরিকার কাছে ধরনা দিয়েছেন, অন্যান্য দেশে ধরনা দিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকে ধরনা দিয়েছেন। যদি পররাস্ট্র মন্ত্রী কিছু বলে থাকেন তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা কোন ভাবেই আওয়ামী লীগের বক্তব্য নয়।

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এসময় গোপালগঞ্জ ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিকেবি/এসপি/আগস্ট ২০, ২০২২)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test