E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইইবি’র শ্রদ্ধা 

২০২২ আগস্ট ২০ ১৭:৫৫:২১
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আইইবি’র শ্রদ্ধা 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : জাতির পিতার ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেছে  প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে আইইবি’র সভাপতি প্রকৌশলী নূরুল হুদার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রকৌশলীরা।

এছাড়া, আইইবি ঢাকা কেন্দ্র , ইআরসি ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষ থেকেও এ সময় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান হয়।

পরে প্রকৌশলী নেতৃবৃন্দ ফাতেহাপাঠ এবং ৭৫ এর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আইইবি কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী মোঃ নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, এস এম মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী মোঃ আবুল কালাম হাজারী, প্রকৌশলী মোঃ রনক আহসান, ইধারসি’র ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবুল হোসেন, সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী ও আইইবি গোপালগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক এহসানুল হক সহ সরকারি , বে-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এসময় উপস্থিত ছিলেন।

(টিকেবি/এসপি/আগস্ট ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test