E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিপুল মোবাইল সেট উদ্ধার

মধুখালীতে মোবাইল চোরচক্রের তিন সদস্য আটক

২০২২ আগস্ট ২১ ১৭:৫২:৪৫
মধুখালীতে মোবাইল চোরচক্রের তিন সদস্য আটক

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : বিপুল পরিমান চোরাই মোবাইল সেটসহ মোবাইল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে ফরিদপুরের মধুখালী থানা পুলিশ। রবিবার (২১ আগস্ট) দুপুরে মধুখালী থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান মধুখালী সার্কেলের এ এস পি সুমন কর। এ সময় মধুখালী থানার ওসি(তদন্ত) মো. শফিকুল আলম, থানার দ্বিতীয় কর্মকর্তা চম্পক বড়ুয়া, এস আই প্রবীর কুমার উপস্থিত ছিলেন।

প্রেসব্রিফিং এ মধুখালী থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের এক সদস্যকে মধুখালী উপজেলার আশাপুর গ্রামের করিম শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার পুত্র নয়ন শেখ(২৪)কে আটক করে। এ সময় নয়নের নিকট হতে বিভিন্ন মডেলের ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

নয়নকে জিজ্ঞাসাবাদে পুলিশ তার সহযোগি মকিদুল ইসলাম সজল(৩৯) পিতা সামাদ শেখ ও পবিত্র মিত্র(৩৪) পিতা- পরিতোষ মিত্র, গ্রাম- জামালপুর বাজার, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ীকে আটক করা হয়। এসময় মকিদুল ইসলাম সজলের নিকট হতে ৭টি ও পবিত্র এর নিকট হতে ৪টি সহ মোট ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের নামে ৪১৩/৪১৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মধুখালী থানার মামলা নং ২৫, তারিখ ২১/০৮/২০২২ খ্রি:।


(এম/এসপি/আগস্ট ২১, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test