E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে নগরকান্দায় শোক র‍্যালি 

২০২২ আগস্ট ২১ ১৮:৪৪:০৮
গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে নগরকান্দায় শোক র‍্যালি 

নগরকান্দা প্রতিনিধি : ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ওই ঘটনা স্তব্ধ করে দিয়েছিল জাতিকে।এ ঘৃণ্য বর্বরোচিত হামলাটি ছিলো পূর্ব পরিকল্পিত ভাবে আওয়ামিলীগ এর নেতৃত্ব শুন্যের চক্রান্তের নীলনকশা বাস্তবায়নে ততকালীন বি এন পি জামাত চার দলীয় সরকারের পৃথিবীর ইতিহাসের সব চাইতে ঘৃণিত ষড়যন্ত্র।

এ দিনটির স্বরণে বাংদেশ আওয়ামিলীগ সারা দেশব্যাপি প্রতিবাদ সভা ও নিহত দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,এ উপলক্ষে নগরকান্দা উপজেলার আওয়ামিলীগ এর উদ্যোগে শোক র‍্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বেলায়েত মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া,জাকির হোসেন নীলু মিয়া, মোস্তফা খান, সাংগঠনিক সম্পাদক সুইস মিয়া, মহিলা নেত্রী প্রফেসর আঞ্জুমান আরা বেগম, পৌর যুবলীগ সাদারন সম্পাদক আজাদ হোসেন, সাবেক কাউন্সিল জাকারিয়া, লিয়াকত মাতুব্বর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইলাহি সাদারন সম্পাদক রিপন মিয়া, কৃষক লীগ সাধারণ সম্পাদক জিন্নাহ মুন্সি,সহ অনান্য অঙ্গ সংগঠন নেতাকর্মীর উপস্থিত ছিলেন। শোক র‍্যালিটি নগরকান্দা বাজার প্রদক্ষিন করে উপজেলা চত্তরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়।

(পিবি/এসপি/আগস্ট ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test