১৫ ও ২১ আগস্টের হামলাকারীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি বীর মুক্তিযোদ্ধাদের
দিলীপ চন্দ, ফরিদপুর : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। সেই সাথে তাদের সন্তানদের সকল প্রকার সরকারী চাকুরী থেকে বঞ্চিত করার দাবি জানা তারা।
সোমবার (২২ আগস্ট) দুপুর ১২ টায় ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এ দাবি জানান। সারাদেশে একযোগে কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা বক্তব্যকালে বলেন, ১৫ আগস্টের বঙ্গবন্ধুকে স্ব-পরিবারকে হত্যাকান্ডের নির্দেশনা এসেছিলো ক্যান্টনমেন্ট থেকে, ২১ আগস্টের হামলার নির্দেশনা এসেছিলো হাওয়া ভবন থেকে। এই ন্যাক্কারজনক হামলার সাথে যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, তাদের সন্তানদের সরকারী চাকুরী না দেয়া হোক। আবার যেন ১৫ আগস্ট, ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক লিটন ঢালীর সভাপতিত্বকালে বলেন, আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে এটা বীর মুক্তিযোদ্ধাদের অবদান। তারা দেশের সার্বভৌমত্ম রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন।
এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ জলিল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী কতটা শোক নিয়ে দেশ পরিচালনা করছেন, শুধু তিনিই জানেন। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, এরা কারা? এরা মীরজাফর। এরা থাকবে, ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, তারপরও সতর্ক আমাদের থাকতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, সদর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আফজাল হোসেন।
এ সময় ফরিদপুর সদর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
(ডিসি/এএস/আগস্ট ২২, ২০২২)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








