মৌলভীবাজারে ৩টি দোকানে দুধর্ষ চুরি, বিপুল মালামাল লুট!
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে ৩টি মুদি দোকানে একই সময়ে মধ্যরাতে তালা ভেঙ্গে দুধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এঘটনায় দোকান গুলোতে রক্ষিত নগদ টাকাসহ বিপুল পরিমান মালামাল লুট করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।
শুক্রবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ২ টা থেকে ৩ টার মধ্যে মৌলভীবাজার শহরতলীর শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তীতে স্থানীয়দের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরতলীর শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার সামনের রুহিন স্টোর, মাদ্রাসা কেন্টিন, চা স্টলসহ মোট ৩টি দোকানের তালা ভেঙ্গে সাটার খুলে চোর চক্র দোকানে প্রবেশ করে ভোজ্যতেল, চাল, সিগারেট, চিনিসহ বিপুল পরিমান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। একই সময়ে মাদ্রাসার কেন্টিনেও তালা ভেঙ্গে প্রবেশ করে তেল, ভোগ্য পণ্যসহ মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রুহিন স্টোরের মালিক শিপন আহমেদ জানান, চোর চক্র বিপুল পরিমান ভোজ্যতেল, চাল, চিনি,গ্যাস সিলিন্ডার ও দোকানে রক্ষিত নগদ অর্থসহ বিপুল পরিমান মালামাল লোট করে নিয়ে যায়। তিনি আরো বলেন, শুধু আমার দোকান নয়, আশপাশের আরো দুটি দোনসহ ৩টি দোকানে চুরির ঘটনায় প্রায় ১লক্ষ ৩০ হাজার টাকার মালামাল লোট হয়। এ ঘটনায় আমরা যথাযত আইনি প্রদক্ষেপ গ্রহন করব।
স্থানীয়রা জানান,ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কটিতে নিরাপত্তা ঘাটতি রয়েছে,রাত্রিকালীন পুলিশি নজরদারী ও টহল জোরদার হলে চুরি ঠেকানো সম্ভব। এভাবে মধ্যরাতে তালাভেঙ্গে চুরির ঘটনার কোন সুরাহা না হলে আরো ঘটনা ঘটার আশঙ্কা তাদের।
ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য ইমরান আহমদ জানান, একই সাথে ৩টি দোকানে চুরির ঘটনা নজিরবিহিন,এর সাথে বড় কোন চক্রের পাশাপাশি আমার ধারনা এলাকার কেউ জড়িত থাকতে পারে। তিনি বলেন,রাতে ওই সড়কে পুলিশি টহল নিয়মিত থাকলে চোর চক্র এতো বড় ঘটনা ঘটানোর সাহস পেতো না।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, অতীতেও বিভিন্ন ঘটনা তদন্ত করে উদঘাটন করতে পেরেছে পুলিশ,আশা রাখি এই ঘটনাও পুলিশি তদন্তে বেরিয়ে আসবে।
(একে/এসপি/আগস্ট ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








