ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান পদে ৬ প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা
মাহববুর রহান, ঝালকাঠি : সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগ্রহী ৬ জন প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ইতিমধ্যে ঝালকাঠি আওয়ামীলীগের ৬জন প্রার্থী কেন্দ্রে যোগাযোগ শুরু করেছে। জেলায় অন্য কোন দলের প্রার্থী হিসাবে এখনো কারো নাম শোনা যাচ্ছেনা। তবে দলীয় সভানেত্রী শেখ হাসিনা জেলা পরিষদে দলীয় প্রার্থী মনোনয়ন দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, আগ্রহী ৬ প্রার্থীর মধ্যে বর্তমানে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম দূর্দিনের পরীক্ষিত, দলের প্রবীন ও ক্লিন ইমেজের। তার বিরুদ্ধে তৃনমুল আওয়ামীলীগে কোনো বিতর্র্ক নেই। তার উপর ইতিমধ্যে দু’দফা জেলা পরিষদ চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি দূর্নীতি ও টেন্ডারবাজী মুক্ত রেখে দায়িত্ব পালন করার নজির স্থাপন করেছেন।
তফসিল ঘোষনার পর থেকে স্থানীয় সর্বমহলে আলোচিত ও গ্রহনযোগ্য প্রার্থী হিসাবে সবার শীর্ষে রয়েছেন জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। ছাত্রলীগ থেকে শুরু করে বর্তমানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হয়েছেন। জেলায় সংগঠনকে শক্তিশালী অবস্থানে নেয়া ও ব্যক্তিগত নিরপেক্ষ ইমেজের মাধ্যমে তিনি একক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছেন।
অপরদিকে রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সদ্য বিদায়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফায়জুর রব আজাদ রয়েছেন আগ্রহী প্রার্থীদের তালিকায়। তিনি এই নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সভাপতি শেখ হানিনা বরাবরে আবেদন জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বি.এ অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে বিশ্বখ্যাত মুসলিম ইউনিভার্সিটি “তিউনিসিয়ার ইজ্জাতুয়ানা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী ও বিশ্ব ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (আইসিসকো) বৃত্তির জন্য যোগ্য বিবেচিত ফায়জুর রব আজাদ ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বললুল হক হারুনের সহোদর।
এছাড়াও আওয়ামী লীগের পরীক্ষিত নেতা, জেলা সহ-সভাপতি ও নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এ্যাড. জিকে মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিদায়ী জেলা পরিষদের সদস্য মোঃ সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী।
এদিকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকে জেলার বিভিন্ন স্থানে আলোচনা চলছে কে হবেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান। কে পাবেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এ নিয়ে এখন দখিনের জনপদ ঝালকাঠির সর্বত্র আলোচনা চলছে। মনোনয়ন পেতে সবাই নিজ নিজ দিক থেকে লবিং তদবির চালিয়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
দলীয় সুত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু যাকে পছন্দ করবেন তিনিই দলীয় মনোনয়ন পাবেন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আয়োজিত কোন নির্বাচনে দলে অনুপ্রবেশকারী কাউকে মনোনয়ন দিবেনা দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
ঘেষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ১৫ সেপ্টেম্বর, বাছাই ১৮ সেপ্টেম্বর, আপিল ১৯-২১ সেপ্টেম্বর, নিস্পত্তি ২২-২৪ সেপ্টম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।
(এম/এসপি/আগস্ট ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
-1.gif)







