হবিগঞ্জে প্রতারণার ঘটনায় ডাঃ কলি-নাদিরাকে সিভিল সার্জনের তলব
তারেক হাবিব, হবিগঞ্জ : হবিগঞ্জ মাতৃমঙ্গল (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) হাসপাতাল থেকে সুর্যমূখী জেনারেল হাসপাতালে রোগী পাঠিয়ে প্রতারণা করে টাকা আত্মসাতের ঘটনার অভিযুক্ত ডাক্তার আকলিমা তাহেরী কলি ও পরিবার পরিকল্পনা পরিদর্শীকা নাদিরা বেগমকে তলব করেছেন তদন্ত কমিটি। ভুক্তভোগী ও অভিযোগকারী মোস্তাফিজুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ সিভিল সার্জন অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ সময় ডাঃ আকলিমা তাহেরী কলি ও পরিবার পরিকল্পনা পরিদর্শীকা নাদিরা বেগম উপস্থিত থাকবেন।
হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আগামীকাল ভুক্তভোগী রোগী ও অভিযুক্ত ডাক্তারদের সাক্ষাৎকার নেয়া হবে। একজন রোগী সরকারী হাসপাতালে ভর্তি হয়ে কিভাবে প্রাইভেট ক্লিনিকে যায় এটা অবশ্যই চিন্তার বিষয়।
এরআগে, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি সরেজমিনে সূর্যমূখী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় অভিযোগকারী ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, গর্ভবতী স্ত্রীকে নিয়ে হবিগঞ্জ মাতৃমঙ্গল (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরিবার পরিকল্পনা পরিদর্শীকা নাদিরা বেগম ও ডাক্তার আকলিমা তাহেরী কলি ভুক্তভোগীদের নানা ভয়ভীতি দেখিয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার সূর্যমূখী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অদক্ষ ভুয়া ডাক্তারের মাধ্যমে সিজার করিয়ে মোটা অক্ষের টাকা আত্মসাত করেন। পরে সিজারে কন্যা সন্তান জন্ম নিলেও কয়েকদিন পর অপারেশনের জায়গা ফুলে ব্যাথা শুরু হয়। সমস্যাটি তীব্র আকার ধারণ করলে শাকিরা ও তার স্বামী সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ একেএম আজাদের দারস্থ হলে সেলাইয়ের ভেতর থেকে সিরিঞ্জের মাধ্যমে বিশাল পরিমাণের জমাট বাধা রক্ত ও পুজঁ বের করেন। রোগীকে বাচাঁতে ব্রাহ্মণবাড়িয়া দ্যা ল্যাব এইড হাসপাতালে পুনরায় অপারেশন করা হয় ভুক্তভোগী শাকিরাকে। এ ঘটনায় অসহায় অবস্থায় লক্ষাধিক টাকা খরচ করেও জীবন শঙ্কটে আছেন বলেন জানান ভুক্তভোগী।
এদিকে, বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবার পরিকল্পনা পরিদর্শীকা নাদিরা বেগমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। কেউ কেউ বলছেন, নাদিরা বেগম দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মাতৃমঙ্গল (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) হাসপাতালে কাজ করার সুবাদে একটি সিন্ডিকেট তৈরি করেছেন। কৌশলে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে রোগী পাঠিয়ে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন। হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে ক্রয় করেছেন জায়গা-জমি। বার বার বদলী হলেও নানা অযুহাতে একই জায়গায় থাকার চেষ্টা করছেন। সহকর্মী ও সেবা প্রত্যাশীদের অসধাচরণ করায় এর আগে তাকে স্টান্ড রিলিজ করে সুনামগঞ্জ বদলী করা হয়েছে। কিন্তু তিনি সেখানে অফিস না করে ভূয়া তথ্য উপস্থাপন করে বেতন-ভাতা আত্মসাত করেছেন। সর্বশেষ চুনারুঘাট উপজেলায় বদলী হয়েও বোড়তি কমিশন লাভের আশায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গল (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) হাসপাতালে। তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই নেতা ও গুন্ডা দিয়ে শায়েস্তাকরার হুমকি দিয়ে থাকেন তিনি।
(টিএইচ/এসপি/আগস্ট ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ
- শিক্ষার পরিচয়
- জলবায়ু অভিযোজনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা
- গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর: পর্যটন মন্ত্রী
- ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার ২
- শরিফপুরকে উন্নয়ন ও আধুনিকতায় বদলে দিতে চান যুবনেতা কনক
- গোপালগঞ্জে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব
- ধামরাই মন্দিরে মন্দিরে চলছে ষষ্ঠী পূজা
- দুর্গাপূজায় শ্লোগান উঠুক, ‘চিন্ময় প্রভু’র মুক্তি চাই’
- কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
- ‘শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই ১৯৭
- আসছে মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ
- সর্দি-কাশি, হজমের সমস্যা সমাধানে পানপাতা
- ‘কপ সম্মেলনে অভিযোজনের অর্থায়ন বাড়ানোর দাবি তুলতে হবে’
- বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার
- মৃত্যুদণ্ড কার্যকরের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প
- বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
- কোটালীপাড়ায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
১৬ অক্টোবর ২০২৬
- কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ
- জলবায়ু অভিযোজনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা
- গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর: পর্যটন মন্ত্রী
- ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার ২
- শরিফপুরকে উন্নয়ন ও আধুনিকতায় বদলে দিতে চান যুবনেতা কনক
- গোপালগঞ্জে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব
- ধামরাই মন্দিরে মন্দিরে চলছে ষষ্ঠী পূজা
- কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
-1.gif)








