ভিজিটরের বাসায় গোপনে গর্ভপাত, অন্ত:সত্ত্বা নারীর মৃত্যু
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : রোকেয়া বেগম সালথা উপজেলা মাতৃ ও শিশু স্বাস্থ্যের ভিজিটর হিসেবে কর্মরত। অথচ অর্থের বিনিময়ে তিনি তার ফরিদপুরের নিজ বাসায় গোপনে গর্ভপাত ঘটায় বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৬ আগস্ট) তার বাসায় পাঁচ মাসের অন্ত:সত্ত্বা রেহানা বেগম (৪০) নামে এক নারীর গর্ভপাত করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে রোকেয়া গা ঢাকা দিয়েছেন। এরপরেই রোকেয়ার অপকর্মের বিষয়টি সামনে এসেছে। অভিযোগ রয়েছে- রোকেয়া তার বাসায় এমন অসংখ্য গর্ভপাত ঘটিয়েছে।
ভিজিটর রোকেয়ার থাবায় নিহত রেহানা সালথা উপজেলার কানাইড় গ্রামের কৃষক আজিজুল শেখের স্ত্রী। তার ৩টি মেয়ে রয়েছে। এরমধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েটির বয়স ৪ বছর।
শনিবার বিকালে রেহানার লাশ ময়নাতদন্ত শেষে কানাইড় গ্রামে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, রেহানার মৃত্যুর ঘটনাকে পুজি করে গট্টি ইউনিয়নের কিছ লোক রোকেয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। পরে ওই নেতারা রেহানার পরিবারকে নয়ছয় বুঝিয়ে মামলা করা থেকে বিরত রেখেছেন। তবে এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়রি করেছেন রেহানার পরিবার।
নিহত রেহানা বেগমের বড় মেয়ে রিক্তা আকতার বলেন, আমার মা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৪০ বছর বয়সে আবার সন্তান জন্ম দেওয়ার বিষয়টি লজ্জাবোধ করছিলেন। এমন পরিস্থিতিতে উপজেলা হাসপাতালের ভিজিটর রোকেয়া বেগমের কাছে গেলে তিনি আমার মাকে বাচ্চা গর্ভপাত করার পরামর্শ দেয়। তার কথামত বৃহস্পতিবার ভিজিটর রোকেয়ার ফরিদপুর শহরের আলীপুর বাসায় নিয়ে গর্ভপাতের জন্য মাকে প্রথমে ওষুধ খাওয়ায়। এতে তার ব্যথা ওঠে। ব্যাথা ওঠার পর আমার মা ছটফট করতে থাকে। তখন রোকেয়া বলেন, সমস্যা নেই বাচ্চা গর্ভপাত হয়ে যাবে। এই বলে ৫ হাজার টাকাও নেয়। কিন্তু ওষুধে গর্ভপাত না হওয়ায় ওইদিন রাতে আমার মায়ের শরীরে অস্ত্রপাচার করে রোকেয়া বেগম।
তিনি আরো বলেন, এতে মায়ের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। শুক্রবার সকালে রোকেয়া বলে টাকা লাগবে আরো ৫ হাজার, তা না হলে তোমার মাকে মেডিকেলে নিয়ে যাও তার অবস্থা খারাপ আমি কিছু করতে পারবো না। তখন আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করার আগেই সকাল ১১ টার দিকে আমার মা মারা যায়। আমরা ভিজিটর রোকেয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। যাতে আমার মায়ের মতো আর কারো মায়ের এভাবে মৃত্যু না হয়।
স্থানীয় ইউপি সদস্য পারভেজ মাতুব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেহানা আমার প্রতিবেশি। তার পরাপর তিনটি মেয়ে হয়। এরপর আবারও গর্ভবতী হলে তিনি ডাক্টারী পরিক্ষা করে দেখেন তার পুনরায় মেয়ে সন্তান পেটে এসেছে। পরে তিনি ভিজিটর রোকেয়ার বাসায় গিয়ে ওই বাচ্চা ফেলাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বিষয়টি কিছু নেতা মিমাংসা করার কথা বলে রোকেয়ার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে বলে শুনেছি। রোকেয়া তার বাসায় এমন অসংখ্য গর্ভপাত ঘটিয়ে আসছে। এসব ঘটনায় আমি ভিজিটর রোকেয়ার শাস্তি দাবী করছি।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ভিজিটর রোকেয়া বেগম বলেন, আগে থেকেই রেহানার ব্লিডিং হচ্ছিল। এখন আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে ।রেহানাকে একরাত বাসায় রাখার কারন কি জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোন রেখে দেন। আজ রবিবার তার কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাতৃ ও শিশু স্বাস্থ্যর মেডিকেল অফিসার ডা. নাহিদা পারভিন বলেন, এই ঘটনা আমার জানা নেই। তবে রোকেয়া শনিবার সকালে দুই দিনের ছুটি নিয়েছে। যেহেতু ঘটনা সালথার বাইরে তাই কিছু বলতে পারছি না। তবে এ ধরনের ঘটনা দু:খজনক।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি আপনাদের মাধ্যমে প্রথম জানলাম। আপনারা মেডিকেল অফিসার ডা. নাহিদা পারভিনের সাথে কথা বলেন। তার অধিনেই রোকেয়া বেগম কাজ করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, রেহানা বেগমের মৃত্যুর বিষয়ে তার পরিবার থানায় একটি জিডি করেছে। লাশ ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর ব্যবস্থা নেওয়া হবে।
(এএনএইচ/এএস/আগস্ট ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
২৪ অক্টোবর ২০২৬
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
-1.gif)








