E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় বেতন ভাতার দাবিতে শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারদের মানববন্ধন

২০২২ আগস্ট ২৯ ১৭:২৪:৩২
সালথায় বেতন ভাতার দাবিতে শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারদের মানববন্ধন

আবু নাসের হুসাইন, সালথা : মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি) কর্তৃক ফরিদপুরের সালথা উপজেলার ৬০০ জন শিক্ষক-শিক্ষিকা ও ১৫ জন সুপারভাইজারের বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারগণ।

সুপার ভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গট্টি ইউনিয়নের সুপার ভাইজার আব্দুল্লাহ আকতার, ভাওয়াল ইউনিয়নের শিক্ষক মোস্তাফিজুর রহমান শাহীন, গট্টি ইউনিয়নের শিক্ষক আবু আলম, যদুনন্দী ইউনিয়নের শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সুপারভাইজার কামাল হোসেন, সামচুন্নাহার, রাকিবুল ইসলাম, সাব্বির হোসেন, মতিয়ার রহমানসহ শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ৬মাসের বেতন ভাতার জায়গায় দুই মাসের বেতন ভাতা দেওয়া হয়েছে। বাকি চার মাসের বেতন ভাতা পাননি তারা। বেতন ভাতা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, যদি আগামী ৭ দিনের মধ্যে বেতন ভাতা ও অন্যান্য বিল পরিশোধ না করা হয় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে বাস্তবায়ন সংস্থার পরিচালক মো. রোকনুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

(এএনএইচ/এএস/আগস্ট ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test