ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশিদের নাম মানুষের মুখে মুখে
দিলীপ চন্দ, ফরিদপুর : আগামী ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নির্বাচনকে ঘিরে ইতিহাস ঐতিহ্যের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন কে পাচ্ছেন? কে হচ্ছেন পরবর্তী জেলা পরিষদ প্রশাসক সেই আলোচনায় ফরিদপুর দুলছে। মানুষের মুখে মুখে বেজে উঠছে অনেকের নাম।
তাদের মধ্যে রয়েছে প্রবীন আওয়ামীলীগ নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিপুল ঘোষ, সাবেক ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, বর্তমান জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ শামসুল হক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য ফরিদপুরের এক সময়ের রাজপথ কাপানো নেতা মোঃ ফারুক হোসেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম হাসিবুল হাসান লাবলুর সহধর্মীনি ঝর্না হাসান, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজেন্দ্র কলেজের ভিপি বর্তমান শহর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ অনেকের নাম।
ফরিদপুরে আওয়ামীলীগের রাজনীতিতে শোষণ নিপীরণের পর দলীয় সভা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আর সঠিক হস্তক্ষেপে শুদ্ধ অভিযানের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নিঃশ্বাস নেবার পরিবেশ ফিরে আসে। দলের মধ্যে হাই ব্রিড স্বাধীনতা বিরোধী চক্রের গুপ্ত চরেরা প্রবেশ করে রাজনৈতিক ত্যাগী নেতাকর্মীদের নানা ভাবে বঞ্চিত ও ষড়যন্ত্র করে। ফরিদপুরের মানুষের প্রাণে তৈরী হয় নতুন আশা আকাঙ্খার প্রভাত। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর রাজনৈতিক মাঠ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠতে শুরু করে। বঞ্চিত, লাঞ্চিত, অভিমানী নেতাকর্মীরা দলের নানা কর্ম উৎযাপনে সাম্প্রতিক অংশ নিতে শুরু করেছে। কিন্তু অঙ্গ সংগঠন গুলোর নানা ক্ষেত্রে যেসব হাইব্রিড ও গুপ্ত চর রয়েছে তাদের অপসারণের দাবী তৃণমূল নেতাকর্মীদের।
জেলা পরিষদের নির্বাচন বিষয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বিপুল ঘোষের সমর্থকরা জোর দাবী জানিয়েছেন তাকে মনোনয়ন দেবার তারা বলেন তিনি আর কদিনই বাজবেন মৃত্যুর আগে একটু মূল্যায়ন হোক না। ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা বলেন, আমি মনোনয়ন পত্র কিনবো দলীয় সভা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে অংশ নেবো। অন্য দিকে ফরিদপুরের রাজপথ কাপানো সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন এ বিষয়ে কোন বক্তব্য দিতে চাননি। কিন্তু তার নেতাকর্মী সমর্থকরা দাবী তুলেছেন জেলা পরিষদের প্রশাসক হিসাবে তাদের নেতাকে মনোনয়ন দেওয়া হোক। ফরিদপুর শহর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির বলেন, এ সাংবিধানিক পদ প্রবীন নবীনের সমন্বয়ে মনোনয়ন দিলে নেতৃত্বে নতুনত্ব আশে। জননী শেখ হাসিনা যদি সুযোগ দেন কাজ করে প্রমাণ করে দেবো দলকে সুসংগঠিত কিভাবে করতে হয়। অপর দিকে ফরিদপুরের রাজনীতিতে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাহসী নাম বার বার কারা বরণ আর নির্যাতনের স্বীকার মরহুম হাসিবুল হাসান লাবলুর স্ত্রী ঝর্না হাসানের সমর্থকরা দলীয় সভা নেত্রীর কাছে মনোনয়ন দাবি করেছেন।
(ডিসি/এএস/আগস্ট ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
২৪ অক্টোবর ২০২৬
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
-1.gif)








