E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২০২২ সেপ্টেম্বর ০১ ১৭:০০:৩৮
মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা জেলা  সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বর্তমান সরকারের সাফল্য, অর্জন, উন্নয়ন কর্মকান্ড এবং প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য অফিস আয়োজিত এ আলোচনা সভায় শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, সহকারি কমিশনার (ভুমি) উম্মে তাহমিনা মিতু, থানা অফিসার ইনর্চাজ মোঃ বিশারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাসরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে, সাধারন সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। সভায় উপজেলার দুই শতাধিক মহিলাদের উপস্থিতিতে বক্তরা প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ ব্রান্ডিংসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর আলোচনা করেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test