E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

২০২২ সেপ্টেম্বর ০১ ১৮:৪৬:৫৯
বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ বাজারের সামনে থেকে বুধবার দুপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছলেমান শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। 

মাদক ব্যবসায়ী ছলেমান শেখ পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের মৃত সিরাজুল শেখ ওরফে ছিরু শেখের ছেলে। এ ঘটনায় ছলেমান শেখকে আসামী করে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আসামী ছলেমানকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ বাজার এলাকায় অভিযান চালান। এ সময় নদেরচাঁদ ব্রীজের সামনে থেকে ছলেমান শেখকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদি হয়ে বুধবার রাতেই বোয়ালমারী থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(কেএফ/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test