জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জমিতে ধান রোপণে যাওয়ার পথে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে আহত কৃষক মো. আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো আব্দুল জলিল জানান, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউপির ৮ নং ওয়ার্ডের দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কয়েকজন বর্তমানে বিএসএমএমসি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে বুধবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে থানায়।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
নিহতের ভাগনে ওবায়দুর রহমান মৃধা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে জমিতে ধান রোপণ করতে যাওয়ার পথে প্রতিপক্ষ হারুন, জাহিদ, শাহিদ, রেকুসহ তাদের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছয় সাতজনকে কুপিয়ে গুরুতর জখম করে। ফরিদপুর থেকে গুরুতর আহত মো. আলীকে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো। আহতদের মাথায় কোপানো হয়েছে। আহতদের মধ্যে বর্তমানে আব্দুস সালাম, আনোয়ার হোসেন, ওহাব শেখ, সাখাত ও মঞ্জুনামে পাঁচজন ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সালাম ও আনোয়ারের অবস্থা গুরুতর।
এব্যাপারে আহত ওহাব শেখের ছেলে আক্কাস শেখ বাদী হয়ে ১৪ জনের নামে বুধবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, ওই গ্রামে ফসলী জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ রয়েছে। এ নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে ধান রোপণ করতে যাওয়ার পথে। বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মামলার তদন্ত করে।
ওসি আব্দুল জলিল জানান, আসামিদের গ্রেফতারে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে জেলার নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদরবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খলিল শেখ ও রাজ্জাক শেখসহ তিনজন আহত হন। পূর্ব শত্রুতা ও গ্রাম্য দলাদলি নিয়ে এ সংঘর্ষ হয়।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
২৪ অক্টোবর ২০২৬
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
-1.gif)








