মৌলভীবাজারে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে নেতাকর্মীদের ঢল
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা-সিলেট সড়কের কুসুমবাগ এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে সাইফুর রহমান সড়ক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
সাম্প্রতিক সময়ে দেশে বিএনপির চলমান আন্দোলন আর রাজনৈতিক উত্তাপের প্রেক্ষাপটে এবারের শোভাযাত্রায় ছিলো নেতাকর্মীদের ঢল। কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে চলে শোভাযাত্রা। শোভাযাত্রা চলাকালে সরকার বিরোধী বিভিন্ন ¯েøাগানে মুখরিত হয়ে উঠে শহরের বিভিন্ন সড়ক।
এর আগে সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি ফয়সল আহমদ, হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোবিন্দ মোহন পাল, সহ দপ্তর সম্পাদক এডভোকেট রুনু কান্তি দত্ত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপি নেতা রেদওয়ান আহমেদ, এম এ মজিদ, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, জেলা কৃষক দলের আহবায়ক শামিম আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল করিম ইমানি, জেলা বিএনপি সহ প্রচার সম্পাদক সৈয়দ ফয়সল আহমদ, সিনিয়র সদস্য শফিকুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা জাসাসের সভাপতি রাসেল আহমদ, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শামিম জাফর, সিনিয়র সদস্য আজিজুল আলম কোরেশী (মান্নু), সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমেদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক শিপন আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান সাজিব, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাবেদ আলী নাঈম, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু প্রমুখ। শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এম সাইফুর রহমান ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন এবং ব্যানার দেখা যায়।
এদিকে শোভাযাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। রাজপথে আমাদের মিছিল করার অধিকার নেই। মিছিল করতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। দ্রুত তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা, পরোয়ানা প্রত্যাহার করে তাকে দেশে এসে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহŸান জানান। পাশাপাশি মিথ্যা মামলায় সাজা দেওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আটকে না রেখে তাকে স্থায়ী জামিন দেওয়ারও দাবি জানান। এসময় নেতৃবৃন্দ আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নস্যাৎ করতে পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় সারাদেশে অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নারায়নগঞ্জের ফতুল্লায় যুবদলের একজন নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা বন্ধ না হলে দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে তুলে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে।
(একে/এএস/সেপ্টেম্বর ০১, ২০২২)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
৩০ এপ্রিল ২০২৬
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








