কাঠালিয়ায় রাকিবুল হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে স্বজনদের অবস্থান মানববন্ধন
মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সামনে রাকিবুল হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে অবস্থান ও মানবন্ধন করেছে স্বজনরা। এ ব্যাপারে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
আজ শনিবার সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনে নিহত রাকিবুলের আত্বীয়-স্বজনসহ এলাকাবাসী এ অবস্থান ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। কয়েক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
ঘন্টা ব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে নিহত রাকিবুলের অন্তঃসত্ত্বা স্ত্রী হাঁসি বেগম, পিতা মোঃ শফি হাওলাদার, মা লিলি বেগম, ছেলে মোঃ সাকিবুল ইসলাম, বড় ভাই মোঃ তরিকুল ইসলাম, বোন সুলতানা বেগম ও ভাই মোঃ আরিফসহ অন্যান্য আত্বীয়-স্বজনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
লিখিত অভিযোগপত্রে ছেলে সাকিবুল ইসলাম জানান, গত ২৭ আগস্ট শনিবার বিকালে আমার পৈত্রিক সম্পত্তিতে জোর পূর্বক উল্লেখিত সন্ত্রাসীরা আমন ধানের চারা রোপন করার চেষ্টা করলে আমরা তাতে বাঁধা দিলে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায় দক্ষিন চেচরী গ্রামের শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম হোসেন তপু, নজরুল ইসলাম হাওলাদার, মিজান হাওলাদার, ডলি বেগম, মামুন হাওলাদারসহ আরো অনেকে।
এ সময় আমার পিতা রাকিবুল ইসলাম, দাদা শফি উদ্দিন ও চাচা তরিকুলসহ অন্যরা গুরুতর আহত হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে আমার পিতা রাকিবুলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ৬ দিন চিকিৎসাবস্থায় ২ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার অভিযোগ করেন, ঘটনার পর কাঠালিয়া থানা পুলিশকে জানানো হলেও পুলিশ তাৎক্ষনিক কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি। আসামীদের জনবল ও অর্থবল বেশী হওয়ায় পুলিশ তাদের হাতের কাছে পেয়েও গ্রেফতার করেনি। সর্বশেষ আমার ভাই রাকিবুলকে হত্যা করার পরেও কোন আসামী গ্রেফতার হয়নি।
(এম/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২২)
পাঠকের মতামত:
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
-1.gif)







