E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ঝাড়ু মিছিল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন 

২০২২ সেপ্টেম্বর ০৫ ১৭:৫৭:০৮
ফরিদপুরে মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ঝাড়ু মিছিল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন 

দিলীপ চন্দ, ফরিদপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্যর প্রদানকারী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিচার ও গ্রেফতারের দাবিতে মানবিক বাংলাদেশ সোসাইটি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ রবিবার বেলা বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন মেয়রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্বেও তার বিচার হচ্ছে না। মানববন্ধন থেকে অবিলম্বে মেয়র এর বিচার দাবি করেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে মেয়রের কুশপুত্তলিকা পদদলিত করা হয়।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test