E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামিন পেলেন সালথার সাবেক কৃষকলীগ নেতা হায়দার

২০২২ সেপ্টেম্বর ০৬ ১৭:৪১:২৬
জামিন পেলেন সালথার সাবেক কৃষকলীগ নেতা হায়দার

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় জামিন পেয়েছেন মাঝারদিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি মো. হায়দার মোল্যা। টানা একমাস পর আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ফরিদপুর আদালত থেকে জামিন পান তিনি।   

জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট জয়নাল আবেদীন বুকুল মিয়া বলেন, ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. আলী আকবর শেখ ২০ হাজার টাকা মুচলেকায় হায়দার মোল্যার জামিন মঞ্জুর করেন। এখন মুক্তি পেতে তার আর কোনো বাঁধা নেই। হায়দার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের স্বামী ও মাঝারদিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি।

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২৫ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান নামে এক প্রতিবন্ধী ভিক্ষুক বাদী হয়ে হায়দার মোল্যা ও তার শ্যালক মোকাদ্দেস মাতুব্বরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর রাতেই হায়দারকে গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠান পুলিশ।

এদিকে একই এলাকার মিরাজ মোল্যা নামে অন্য এক ব্যক্তির কাছ আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগে হায়দারের স্ত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের বিরুদ্ধে গত ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। যদিও ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।

(এন/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test