ফরিদপুর জেলা পুলিশের সুধী সমাবেশ
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে, এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম) এর সভাপতিত্বে, এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফরিদপুর কে শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম। এ সময় জেলার সকল থানার জনগণের জন্য নিরাপত্তার জায়গার কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন প্রতিটি থানা হবে নিরাপদ আশ্রয়স্থান। যে খানে মামলা বা জিডি করতে জেলার কেউ হয়রানি না হয়, তার জন্য পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। তারপরও যদি কেহ হয়রানীর শিকার হয় তার জন্য পুলিশ সুপারের দরজা সার্বক্ষনিক খোলা থাকবে বলে তিনি জানান। এ সময় বর্তমান সমাজে মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন পুলিশ সুপার।
তিনি জানান মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাওকে ছাড় দেয়া হবে না। এ ছাড়াও রেজিঃষ্ট্রেশনবিহীন, হেলমেট ছাড়া বেআইনীভাবে কোন মোটরসাইকেল না চালানোর কথা উল্লেখ করে ২ জনের বেশি তিনজন মোটরসাইকেলে না চড়তে অনুরোধ করেন। একই ভয় সাথে বাল্য বিবাহ রোধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে ফরিদপুরে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য এবং জেলা বাসি মঙ্গলের জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহ্জাহান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাবুল। সুধীজনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোঃ নাছির, মটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, এনটিভি জেলা প্রতিনিধি সঞ্জীব কুমার দাস, ব্লাস্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত (পুলিশ সুপার) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলাম, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল, টি. আই তুহিন লস্কর, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ আকরামুল হক, নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি হারুন আনসারি রুদ্র, ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার ইনভেস্টিগেশন অফিসার নিরঞ্জন মিত্র (নিরু), দৈনিক মুক্ত খবর ও ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল হাসান (রাজিব)সহ সমাবেশে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ীগণ ও সমাজের সুধী মহলের প্রতিনিধিগণ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হেলাল উদ্দীন ভুঁইয়া।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








