ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছায়ানীড় পরিবারের কোরআন বিতরণ
দিলীপ চন্দ, ফরিদপুর : দ্বীন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে ফরিদপুর জেলার কানাইপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়ানীড় পরিবার’ এর আয়োজনে সময়ের শ্রেষ্ঠ সন্তান মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় তা'লিমুন নিসা মহিলা মাদ্রাসা, নারায়নপুর ব্রিজ সংলগ্ন ঈদগাহ ময়দান, কৃষ্ণনগর, ফরিদপুর। এ ক্বওমী মহিলা মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের নাজেরা সবক উদ্বোধন হয়েছে, এছাড়া সকল প্রকার ফেতনা-ফাসাদ থেকে মুক্তিসহ দেশ এবং জাতির কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, যুবকদের উদ্যোগে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবার। গত দুই বছর ধরে সংগঠনটি ফরিদপুর সদর উপজেলায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে। পরিচালনা পর্ষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা নিয়ে অনেক হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সংগঠনটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ ও দুই শতাধিক লোকজনদের মাঝে মানসম্মত খাদ্য (বিরিয়ানি) প্রদান করেছেন।
এসব বিতরণকালে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ ইনামুল হাসান মাসুম, মোঃ আতিয়ার খাঁন, মসজিদের ইমাম বৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তা'লিমুন নিসা মহিলা মাদ্রাসার পরিচালক ও খাদেমা মোছা: আসমা আক্তার সকলের কাছে দোয়া চেয়েছেন মহান আল্লাহ্ তায়ালা যেনো অত্র মাদ্রাসা কবুল করেন এবং সকল দ্বীনি তালেবুল-ইলম শিক্ষার্থীদের দ্বীনদার হওয়ার তৌফিক দান করেন।
তিনি আরো জানান, যাদের আর্থিক ও কায়িক শ্রমে এ আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পাদন করা সম্ভব হলো মহান আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুন এবং কেয়ামতের দিন নাজাতের উছিলা বানিয়ে দিন, আমিন।
যাদেরকে আনুষ্ঠানিক ভাবে পবিত্র কোরআন শরীফ ও সবক প্রদান করা হলো মোছা: আফিয়া, লামিয়া, সামিয়া, সাদিয়া, উমরা, মুন্নী, আয়শা সহ অন্যান্য। এ প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পর্দা সহকারে শিক্ষার্থীদের পাঠ দানের জন্য রয়েছে মক্তব, নাজেরা, হিফজখানা ও কিতাব খানা। মাদ্রাসার সকল বিভাগে ভর্তি চলছে।
এবিষয়ে সংগঠনটির সদস্যরা জানান, ‘পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটি উত্তম সংবিধান ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি অবতীর্ণ হয়েছে বিশ্বমানবতার মুক্তি, সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহেলি সমাজে কোরআন এনেছিল আলোকময় সোনালি সকাল। কোরআন আল্লাহ্র বাণী। সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর ওপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কোরআন পাঠ সর্বাধিক উত্তম।
এই জন্য পবিত্র কোরআনের বাণী হাতে হাতে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পর্যায়ক্রমে চাহিদা অনুসারে সদর উপজেলার বিভিন্ন মসজিদের মক্তব, মাদ্রাসা ও এতিমখানায় আমাদের সংগঠনের পক্ষ হতে পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








