শ্রীপুরে রাশিদুল মোল্যা হত্যাকান্ডে ২৬ জন আটক
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী -হোগলডাংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে সাবেক বিজিবি সদস্য রাশিদুল মোল্যা হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মোল্যা এবং প্রতিপক্ষ গ্রুপের নেতা আব্দুল হাই পবন মল্লিকসহ ২৬ জনকে আটক করা করেছে শ্রীপুর থানা পুলিশ । মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজলী গ্রামের মতিয়ার মোল্লার বাড়ির সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কাওছার মোল্লার ছেলে রাশিদুল মোল্যা (৫৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্যা এবং হোগলডাঙ্গা গ্রামের আবদুল হাই পবন মল্লিকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্নান ও পবন গ্রুপের লোকজন কাজলী গ্রামের মোল্যা মতিয়ার রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে পবন গ্রুপের রাশিদুল মোল্লাসহ অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত রাশিদুলকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আব্দুল হাই পবন গ্রুপের লোকজন প্রতিপক্ষ হান্নান গ্রুপের রফিকুল ইসলাম ফেরো, জামির মীর, হারুর মীর ও ফিরোজ মীরের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আটক হওয়ার পূর্বে আব্দুল হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, পবন এক সময় নকশালের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিলেও সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয়া শুরু করে। এরপর থেকে তিনি ছোটখাটো বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন মহলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও এর কোনো সুরাহা হয়নি।
নিহতের স্ত্রী মোছাঃ আসমা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী রাশিদুল মোল্যা কাজলী বাজার থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পথিমধ্যে হান্নান মোল্যা, ফেরো, ঠান্ডু, ওবাইদুল, নান্নু, মোকাম, ইমরোজ, রিপন ও কবিরসহ বেশ কয়েকজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এজাহার দাখিল করেননি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আব্দুল হাই পবন মল্লিক ও তার প্রতিপক্ষ গ্রুপের প্রধান আব্দুল হান্নান মোল্লাসহ ২৬জনকে আটক করে বিধি মোতাবেক মাগুরা কোর্টে প্রেরণ করা হয়েছে।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- গ্যাসের স্বল্পচাপ, রান্নাঘর থেকে শিল্প-বাণিজ্যে আরও ভোগান্তির আশঙ্কা
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘পুলিশ পদকের তালিকায় ত্রুটি, যাচাই শেষে প্রকাশ হবে’
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- চড়ুইভাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ জুলাই ২০২৬
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








